নজরবন্দি ব্যুরো: কালিয়াগঞ্জকাণ্ডে রাজ্য-রাজনীতি তোলপাড়। নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী দল বিজেপি। এবার তৃণমূলকে কড়া সুরে আক্রমণ করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। অন্যরাজ্যে কালিয়াগঞ্জের মত ঘটনা ঘটে না বলেই দাবি করেন তিনি।
আরও পড়ুন: Divorce: ছয় মাস অপেক্ষা না করেই নেওয়া যাবে ডিভোর্স, যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের



সোমবার দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার মাদার পাড়াতে সভা করেন আইএসএফ বিধায়ক। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “মাননীয়া ও তৃণমূল নেতা মন্ত্রীরা কথায় কথায় উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এইসব রাজ্যে কি হচ্ছে সেগুলি তুলে ধরেন। কিন্তু কালিয়াগঞ্জের মত ঘটনা ওইসব রাজ্যে খুব কম ঘটে।”

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে নির্যাতিতা নাবালিকার দেহ পুলিশ যেভাবে টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছে তা নিয়ে নিন্দা জানিয়েছেন সিদ্দিকি। তাঁর কথায়, “জনগণ আক্রোশে পুলিশকে আক্রমণ করেছে। ওরা কথায় কথায় ভিন রাজ্য দেখায় কিন্তু নিজের রাজ্যে কি হচ্ছে দেখতে পাচ্ছে না।”



‘ওরা কথায় কথায় ভিন রাজ্য দেখায়’, তৃণমূলকে আক্রমণ আইএসএফ বিধায়কের
কালিয়াগঞ্জকাণ্ডে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। এই ঘটনায় ফের একবার রাজ্যের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। জাতীয় শিশু সুরক্ষা কমিশন এবং রাজ্য শিশু সুরক্ষা কমিশনের মধ্যে তরজা দেখা গিয়েছিল। সিবিআই তদন্ত এবং নির্যাতিতার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে এক কোটি দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মামলা।







