আর জি কর কাণ্ডের প্রতিবাদে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান-বিক্ষোভে অনড় জুনিয়র চিকিৎসকরা। চলে শর্ত ও পাল্টা শর্তের স্নায়ু যুদ্ধ। এমনকি চিঠি ও পাল্টা চিঠিও আদান-প্রদান চলে একাধিকবার। এবার ফের আন্দোলনরত চিকিৎসকদের বৃহস্পতিবার বিকেল ৫টার সময় বৈঠকে ডাকলো নবান্ন। এই সাপেক্ষে একটি চিঠি পাঠানো হয় জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে।
বৃহস্পতিবার পাঠানো এই চিঠিতে স্পষ্ট উল্লেখ করা থাকে আজ বিকেলেই জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসতে চাই নবান্ন। নির্ধারিত সময়ে বলা হয়েছে বিকেল ৫ টা। তবে মানা হবেনা আন্দোলনকারীদের একাধিক শর্ত। বলা হয় বৈঠকের কোনে সরাসরি সম্প্রচার করা হবে না। এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশও এদিন উল্লেখ করা হয়েছে চিঠিতে। তবে এই বৈঠকে চিকিৎসকরা আদেও যোগ দেবেন কিনা সে বিষয়ে এখনও কোন সদুত্তর পাওয়া যায়নি।


দুই রাত তিন দিন কেটে গিয়েছে এখনও খোলা আকাশের নিচেই রাত কাটাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। কোন আলোচনায় আসেনি স্বাস্থ্য দফতর তাই টানা অবস্থান বিক্ষোভ পালন করছেন জুনিয়র চিকিৎসকরা। অন্যদিকে কঠোর ভূমিকা নিয়েছে নবান্ন। এই আবহে এই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে যোগ দিয়েছেন বহু সাধারণ মানুষ থেকে শুরু করে নাগরিক সমাজ। একই সাথে পাশে দাঁড়িয়েছেন সিনিয়র চিকিৎসকরাও।
গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আলোচনার পথ বন্ধ হওয়ার পরেই আজ সকালে পশ্চিমবঙ্গের সব মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের নাম এবং ফোন নম্বর চেয়ে পাঠিয়েছে নবান্ন। আর এর পরেই পরিস্থিতি অন্যদিকে ঘুরে গিয়েছে। আর জি করের জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন প্রথম থেকেই সমর্থন করে আসছেন রাজ্যের সিনিয়ার ডাক্তাররা। তাদের দাবি, একজন জুনিয়র ডাক্তারকে এই আন্দোলনে থাকার জন্য কোন কড়া পদক্ষেপ করা হয় তাহলে আমরা সকলে কর্ম বিরতিতে শামিল হব।







