নজরবন্দি,বালুরঘাটঃ সাংসদের হাত ধরে রবিবার বালুরঘাট থেকে নবদ্বীপ গামী ট্রেন চালু হচ্ছে। শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছে রেল মন্ত্রক। যার মাধ্যমেই পৃথিবীর সর্ববৃহৎ ইস্কন মন্দির দর্শনের সুবিধাও পাবে দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ। সপ্তাহে আপাতত পাচদিন চলবে।
আরও পড়ুনঃ বিক্ষুব্ধদের রুখতে আনন্দ শর্মাকে রাজ্যসভায় পাঠাচ্ছে কংগ্রেস


সম্প্রতি নবদ্বীপ – মালদা ট্রেনকে এক্সটেনশন করে বালুরঘাট পর্যন্ত করার দাবী জানিয়েছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার । ইতিমধ্যে সুকান্তের সেই আবেদন মঞ্জুর করেছেন উত্তর পুর্ব রেলের জেনারেল ম্যানেজার । যা রেল বোর্ডের অনুমোদন পেলেই দ্রুততার সাথে চালু হবে ওই ট্রেনটি ।

জানাগেছে, গত জানুয়ারী মাসে নবদ্বীপ – মালদা ট্রেনকে বালুরঘাট পর্যন্ত এক্সটেনশন করার জোড়ালো দাবী জানিয়েছিলেন বালুরঘাটের সাংসদ । তাকে মান্যতা দিয়ে উত্তরপুর্ব রেল তা অনুমোদনের জন্য রেল বোর্ডের কাছে চিঠি পাঠাতেই আরো একটি রেল পাবার আশায় বুক বাধতে শুরু করেছিল দক্ষিন দিনাজপুর জেলার মানুষ। অবশেষে আগামী ৩০ মে থেকে শুরু হতে চলেছে এই এক্সপ্রেস ট্রেনটি।



৩০ তারিখ থেকে নবদ্বীপ এক্সপ্রেস চালু হচ্ছে বালুরঘাট স্টেশন থেকে। খুশির হাওয়া জেলা জুড়ে

মঙ্গল, বুধ , শুক্র, শনি ও রবিবার এই পাচ দিন ট্রেনটি নব্দ্বীপধাম থেকে বালুরঘাটের মধ্যে যাতায়াত করবে। ভোর ৪.৪৫ মিনিটে নবদ্বীপ থেকে ছেড়ে দুপুর ১২ টায় বালুরঘাট এসে ট্রেনটি পৌছবে এবং বালুরঘাট থেকে বিকেল ৪.৪৫ মিনিটে ছেড়ে রাত্রি পনে দশটায় নবদ্বীপধামে পৌছবে।







