নজরবন্দি ব্যুরোঃ গত ৫ মাসে ৫ বড় নেতাকে খুইয়েছে কংগ্রেস। সেখা৷ থেকে শিক্ষা নিয়ে বিক্ষুব্ধদের রুখতে এবার পদক্ষেপ নিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। শোনা যাচ্ছে রাজস্থান থেকে ফের কংগ্রেস মনোনিত রাজ্যসভার সদস্য হতে পারেন আনন্দ শর্মা৷
আরও পড়ুনঃ উঠে যাবে বেতন কমিশন? পারফরম্যান্সের ভিত্তিতে বেতন বৃদ্ধি সরকারী কর্মীদের


সূত্রের খবর, রাজস্থান থেকে ২ টি আসনে প্রার্থী দিতে পারে কংগ্রেস। সেখানে একটি আসনে আনন্দ শর্মাকে ঘিরে আলোচনা শুরু হয়েছে৷ ২০২৪ এ বিজেপিকে রুখতে এটা কংগ্রেসের জন্য বড় পদক্ষেপ হতে পারে। একইসঙ্গে বিক্ষুব্ধ জি-২৩ এর উদ্দেশ্যেও বিশেষ বার্তা দিতে চান সোনিয়া।

কংগ্রেসের এক শীর্ষ নেতার কথায়, ২০২৪ এর নির্বাচনের কথা ভেবে আনন্দ শর্মাকে রাজ্যসভায় নিয়ে যেতে পারেন সোনিয়া। এর আগে কেন্দ্রিয় মন্ত্রীপদে ছিলেন তিনি। দীর্ঘ সময় সামলেছেন রাজ্যসভার সদস্য পদ। তাই দলের ক্রাইসিসে তাঁকে সামনে সারীতে প্রয়োজন বুঝে ব্যবহার করার কথা ভাবছে কংগ্রেস। সেইসঙ্গে অন্যান্য অবিজেপি দলিগুলির সঙ্গে সুসম্পর্ক রয়েছে আনন্দের। তাই তাঁকে রাজ্যসভার আসন বরাদ্দ করা হতে পারে।



কিছু দিন আগেই আট সদস্যের একটি টাস্কফোর্সে আনন্দ শর্মাকে জায়গা দিয়েছে কংগ্রেস। সেই সঙ্গে তালিকায় যুক্ত হয়েছে আরও এক বিক্ষুব্ধ নেতা গুলাম নবী আজাদের নাম। রাজনৈতিক বিষয়ে সরাসরি সোনিয়া গান্ধীকে পরামর্শ দেবেন তাঁরা।

বিক্ষুব্ধদের রুখতে আনন্দ শর্মাকে রাজ্যসভায় পাঠাচ্ছে কংগ্রেস
কিন্তু সুনীল জাখর, হার্দিক প্যাটেল এবং কপিল সিবালের মতো দলের হেভিওয়েট নেতাদের হারিয়ে টনক নড়েছে কংগ্রেসের। সেই ভুল করতে না চেয়ে আনন্দ শর্মাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদিও এবিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন কংগ্রেস হাইকম্যান্ড সোনিয়া গান্ধী।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



