নজরবন্দি ব্যুরো: দেশজুড়ে প্রতিবাদ বেকারদের। মোদির জন্মদিনে ‘জাতীয় বেরোজগার দিবস’ পালন। চাকরির সংস্থান নেই। তলানিতে প্রায় অর্থনৈতিক অবস্থা। শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে দেশজুড়ে রেকর্ড হারে। সরকারি চাকরির শুধু হচ্ছে ফর্ম ফিলাপ। পরীক্ষা বা নিয়োগ হচ্ছে না কোনটাই।দেশের যুব সমাজের একাংশ এই অবস্থার প্রতিবাদের জন্য এবার বেছে নিয়েছে নরেন্দ্র মোদির জন্মদিন কেই।
আরও পড়ুনঃ কলকাতায় কমল সোনার দাম। বিশ্বকর্মা পুজোতে সুখবর মধ্যবিত্তের জন্যে।


দেশজুড়ে প্রতিবাদ বেকারদের। মোদির জন্মদিন পালিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ‘জাতীয় বেরোজগার দিবস’ হিসেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০ তম জন্মদিন বৃহস্পতিবার অর্থাৎ আজ। আর এই দিন সকাল থেকেই টুইটার ছেয়ে গেছে #nationalunemploymentday, #राष्ट्रीयबेरोजगारदिवस, #बेरोजगार_दिवस – এর মতো একাধিক হ্যাশট্যাগ টুইটে।
ইতিমধ্যেই শুধু টুইটারে ২০ লক্ষেরও বেশি পোস্ট হয়ে গিয়েছে ‘জাতীয় বেরোজগার দিবস’ সম্পর্কিত। টুইটারে এই মোদি বিরোধী টুইটগুলি ছাপিয়ে গিয়েছে মোদির জন্মদিনের শুভেচ্ছা বার্তা কে ও।টুইটার ট্রেন্ডিং এই মুহূর্তে সবার উপরে রয়েছে #nationalunemploymentday হ্যাশট্যাগ টি।এই ট্রেন শুরু হয়েছিল মোদিজীর মান কি বাত’ অনুষ্ঠান থেকে। ‘মান কি বাত’ অনুষ্ঠান মোদি করেছিলেন জয়েন্ট পরীক্ষার আগেই। এই অনুষ্ঠানটি দিলাইক থেকে কয়েক গুণ বেশি ডিসলাইক পড়েছিল।
সেই ধারা চলছে এখনো।প্রধানমন্ত্রীর জন্মদিন এ ‘জাতীয় বেরোজগার দিবস’ হিসেবে পালনের কর্মসূচি অবশ্য যুব কংগ্রেসের। মূলত এই হ্যাশট্যাগ গুলি ব্যবহার করে টুইট করেছেন যুব কংগ্রেসের সদস্য রাই। যদিও কংগ্রেসের বক্তব্য, গণ আন্দোলনের রূপ নিয়েছে মোদির জনবিরোধী নীতির বিরুদ্ধে তাদের এই গণ-আন্দোলন।









