কলকাতায় কমল সোনার দাম। বিশ্বকর্মা পুজোতে সুখবর মধ্যবিত্তের জন্যে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কলকাতায় কমল সোনার দাম। বিশ্বকর্মা পুজোতে সুখবর মধ্যবিত্তের জন্যে। করোনা আবহে দেশজুড়ে হুহু করে সোনার দাম বেড়েছে গত পাঁচ মাস ধরে। কিন্তু গত ১১ই আগস্ট রাশিয়া করোনা ভ্যাকসিনের ঘোষণা করে দেওয়ার পর এক ধাক্কায় কিছুটা কমে যায় ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম। কিন্তু সেই কমতে থাকা দাম ফের বাড়তে শুরু করে কয়েকদিন পরেই। বাড়তে বাড়তে প্রায় ২০০০ টাকা প্রতি ভরিতে দাম বেড়ে যায় সোনার।

আরও পড়ুনঃ ফের ঘনীভূত নিম্নচাপ। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

রাশিয়ার ভ্যাকসিনের প্রভাবে গত ১২ আগস্ট ২২ গ্রাম সোনার দাম ১০ গ্রাম পিছু এক ধাক্কায় কমে যায় ১ হাজার ৯৮০ টাকা। ১২ই আগস্ট ১০ গ্রাম পিছু ২২ ক্যারেট সোনার দাম ছিল ৫১ হাজার ৪০০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৫২ হাজার ৪০০ টাকা। ১২ তারিখের পর ১৩ এবং ১৪ই আগস্টেও দাম কমে সোনার। ১৩ই আগস্ট ১০ গ্রাম পিছু ২২ ক্যারেট সোনার দাম ছিল ৫১ হাজার ২০০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৫২ হাজার ২০০ টাকা।

gold price today 1

এরপর ফের বাড়তে থাকে সোনার দাম। সেই মূল্য বৃদ্ধি অব্যাহত থাকে সেপ্টেম্বর মাসেও। ১লা সেপ্টেম্বর কলকাতায় ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য ছিল ৫০ হাজার ৫২০ টাকা। পাশাপাসি ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৩ হাজার ২২০ টাকা। মূল্য বৃদ্ধি হতে হতে সেপ্টেম্বর মাসের ১৬ তারিখ অর্থাৎ গতকাল সোনার মূল্য দাঁড়ায় ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৫০ হাজার ৯০০ টাকা। পাশাপাশি ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম দাঁড়ায় ৫৩ হাজার ৬০০ টাকা।

কলকাতায় কমল সোনার দাম। আজ মহালয়া বা বিশ্বকর্মা পুজোর দিনে ফের অনেকটাই কমল সোনার দাম। ভরিতে এক ধাক্কায় প্রায় সাড়ে তিনশো টাকা সস্তা হয়েছে সোনা। আজ ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম কমেছে ৩৩০ টাকা, অর্থাৎ দাম হয়েছে ১০ গ্রাম পিছু ৫০ হাজার ৫৭০ টাকা। পাশাপশি ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ৩৪০ টাকা। অর্থাৎ দাম দাঁড়িয়েছে ৫৩ হাজার ২৬০ টাকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত