নারদ ঘুষকাণ্ডের শুনানি হাইকোর্টে, বৃহত্তর বেঞ্চে জামিন পেলেন ৪ নেতা মন্ত্রী!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নারদ ঘুষকাণ্ডের শুনানি হাইকোর্টে, বৃহত্তর বেঞ্চে জামিন পেলেন ৪ নেতা মন্ত্রী! আজ ফের শুনানি চলল নারদ মামলার চার হেভিওয়েটকে নিয়ে। সুপ্রিম কোর্টে খারিজ হওয়ার পর কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে চলছে এই মামলার শুনানি। শুনানির শুরুতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সলিসিটর জেনারেল তুষার মেহতাকে বলেন ‘‘আমরা প্রস্তাব দিচ্ছি অভিযুক্তদের অন্তর্বর্তী জামিন দেওয়া হোক কিছু শর্তের বিনিময়ে।’’ আপনার কি বলতে চান?

আরও পড়ুনঃ ত্রাণ নিয়ে কোন বঞ্চনা চান না, হিঙ্গলগঞ্জ থেকে প্রশাসনিক কর্তাদের কড়া বার্তা মমতার

জবাবে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা বললেন, ‘‘আমি নিবেদন করছি জামিন দেবেন না।’’  মেহতার বলেন, ‘‘৪ নেতা-মন্ত্রী প্রভাবশালী ব্যক্তি। জামিন হলে মানুষের ভাবাবেগকে ব্যবহার করার সুযোগ পেয়ে যাবেন। এমনকি ‘মামলার মূল বিষয়টি ঠান্ডা ঘরে চলে যাবে’’। তখন প্রধান বিচারপতি আশ্বস্ত করে বলেন, ‘‘না। আমরা মূল বিষয়টিও শুনব। ঠান্ডা ঘরে যাবে না। নিশ্চিন্ত থাকুন’’ এরপরে তুষার মেহতা বলেন, ‘‘নখ কাটতে তলোয়ার ব্যবহার করবেন না। এখানে ৪ টি তলোয়ার রয়েছে’’।

এরপর সলিসিটর জেনারেলকে বিচারপতি প্রশ্ন করেন, ‘‘আমাদের একটি পর্যবেক্ষণ রয়েছে। তদন্ত শুরু হয়েছিল ২০১৭ সালে। এতদিন সিবিআই ৪ নেতা-মন্ত্রীকে গ্রেফতার করেনি কেন। সাধারণত তদন্তের স্বার্থেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়ে থাকে। আগেও তো এঁরা প্রভাবশালীই ছিলেন। তবে এখন চার্জশিট জমা দেওয়ার পর গ্রেফতার করা হল কেন? আগে যখন গ্রেফতার হয়নি এখন গৃহবন্দি করা অর্থহীন’’।

তারপর ৫ বিচারপতিই জামিনের পক্ষে মত দিয়েছেন। তবে জামিনের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হবে বলে জানিয়েছেন তাঁরা। নারদ ঘুষকাণ্ডের শুনানি হাইকোর্টে, উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাজ্যের রাজনীতি একপ্রকার উত্তাল এই চার হেভিওয়েটের মামলা নিয়ে। এক সকালে আচমকা গ্রেপ্তার থেকে জামিন, জামিনে স্থগিতাদেশ, প্রেসিডেন্সি, SSKM, সুপ্রিমকোর্ট সব মিলিয়ে এই মামলা ঘুরে চলেছে। সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় তরদন্তকারী সংস্থার আবেদন খারিজ করার পর ফের বৃহত্তর বেঞ্চে শুনানি চলছে নারদ মামলার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর