নন্দীগ্রামে আবার ভোট গ্রহণ? বেনজির ঘটনার সাক্ষী বাংলার রাজনৈতিক ব্যাটলফিল্ড!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নন্দীগ্রামে আবার ভোট গ্রহণ? বেনজির ঘটনার সাক্ষী রাজ্যের ব্যাটলফিল্ড! অন্তত নথি তাই বলছে। ২১ এর নির্বাচনে ২৯৪ কেন্দ্রের মধ্যে হাইভোল্টেজ কেন্দ্র ছিলো নন্দীগ্রাম। প্রার্থী নির্বাচনে টক্কর হয়েছে সেয়ানে সেয়ানে। একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী, অন্যদিকে বিজেপির হয়ে তাঁরই পুরানো সেনাপতি শুভেন্দু অধিকারী। দুই অভিজ্ঞর সঙ্গে জোটের হয়ে লড়াইয়ের ময়দানে ছিলেন তরুন মুখ মীনাক্ষী মুখার্জী।

আরও পড়ুনঃ চেকবই এর প্রতি পৃষ্ঠার দাম ৫ টাকা, ব্যাঙ্ক SMS পাঠালে আপনাকে গুনতে হবে ২৫ পয়সা!

একক সংখ্যাগরিষ্ঠতায় বাংলার মসনদে আবারও তৃণমূল ফিরলেও, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে ১৯৫৬ ভোটে পরাজিত হন মুখ্যমন্ত্রী। যদিও জয় পরাজয় নিয়ে ধোঁয়াশা কাটেনি আজও। ভোট গননার দিন সন্ধ্যেবেলা জানা যায় ১২০০ ভোটে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেই খবর আসে গণনা কেন্দ্রে যান্ত্রিক ত্রুটি, সার্ভার ডাউন। প্রায় ২ ঘণ্টা পর শুভেন্দু অধিকারীকে জয়ী বলে ঘোষণা করা হয়। জয় পরাজয়ের ধোঁয়াশা কাটাতে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন মুখ্যমন্ত্রী।

এখন নন্দীগ্রামের রায় বিচারাধীন। তবে বিচারালয়েও ঢুকে পড়েছে বিতর্ক। মুখ্যমন্ত্রীর আইনজীবী সঞ্জয় বসু আপত্তি জানিয়েছেন বিচারক কৌশিক চন্দকে নিয়ে। কারন কৌশিক বাবু আগে বিজেপি লিগ্যাল সেলের সাথে যুক্ত ছিলেন। তৃণমূল সন্দেহ প্রকাশ করেছে বিচারপতির নিরপেক্ষতা নিয়ে। এই যখন পরিস্থিতি তখন নজিরবিহীন তথ্য প্রকাশিত হল নন্দীগ্রাম বিধানসভার একটি বুথের। নন্দীগ্রামের রেয়াপাড়ার এস এন রায় স্কুলের বুথের মোট ভোটার সংখ্যা ৬৭৬। কিন্তু ‘অ্যাকাউন্ট অব ভোটস রেকর্ডেড’ স্পষ্ট লেখা রয়েছে ভোট পড়েছে ৭৯৯। সেই নথিতেই( ফর্ম ১৭ সি) সাক্ষর করেছেন প্রিসাইডিং অফিসার! অর্থাৎ একটি বুথেই ১৩৩ টি ভোট বেশি পড়েছে।

নন্দীগ্রামের ভুতুড়ে ভোটার!
নন্দীগ্রামের ভুতুড়ে ভোটার!

এখন প্রশ্ন উঠছে একটি বুথেই যদি ১৩৩ টি ভোট বেশি পড়ে এমন বুথ আর কটা রয়েছে? এমন কত ভুতুড়ে ভোট পড়েছে নন্দীগ্রাম কেন্দ্রে? নন্দীগ্রামে আবার ভোট গ্রহণ? রাজনৈতিক মহলের ব্যাখ্যা। এই গরমিল নিয়ে অবশ্যই তদন্ত হবে। যদি সত্যিই এমন কোন বুথ থেকে থাকে তাহলে সেই বুথে পুনরায় ভোট গ্রহণ জরুরি। তারপরেই সঠিক ফল প্রকাশ করা উচিত। নন্দীগ্রামে মমতার নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানের কথায়,’ওই দিন শেষের দিকে ৩ ঘণ্টা গণনা বন্ধ করে দেয়। হঠাৎ বলে সার্ভার নেই। তাতেও ১ ঘণ্টা দেরি হয়। ভিভিপ্যাট গোনার সময় আমাদের সরিয়ে দেয়’। অন্যদিকে শুভেন্দু অধিকারীর দাবি, ‘ওই বুথে মোট ৭৯৯ জন ভোটারের ৬৭৬টি ভোট পড়েছে’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন