নজরবন্দি ব্যুরোঃ বিপ্লবের গড়ে তৃণমূলের থাবা, সঙ্কটে ত্রিপুরার বিজেপি সরকার। তার ওপর আবার শরিকি বিবাদ। IPFT তথা জোট শরিক কে সামলাতে এবার আসরে নামছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বিজেপি সূত্রে খবর আগামী সপ্তাহে জেপি নাড্ডা যাবেন ত্রিপুরা সফরে। সেখানে পরিবর্তনের সঙ্গী IPFT-র নেতাদের সাথে বৈঠক করবেন তিনি। বিপ্লব দেবের সরকারের প্রতি আস্থা রাখার আবেদন জানিয়ে তাদের দাবি দাওয়া শুনবেন নাড্ডা।
আরও পড়ুনঃ এবার বেসুরো বিজেপি হেভিওয়েট চন্দ্র বসু, ‘বঙ্গভঙ্গের প্রতিবাদে’ যোগ দিতে পারেন তৃণমূলে।


সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ত্রিপুরা সফরে গিয়ে বিজেপি সভাপতি সর্বপ্রথম বৈঠক করবেন ত্রিপুরার আদিবাসী উন্নয়ন মন্ত্রকের(Tribal welfare Department) মন্ত্রী তথা আইপিএফটি-র শির্ষ নেতা মেভান কুমার জামাতিয়ার সাথে। সূত্রের খবর, মেভান কুমার জামাতিয়া কদিন আগেই দিল্লীতে গিয়ে দেখা করেছিলেন নাড্ডার সাথে। তারপরেই নাড্ডার ত্রিপুরা সফরের সিদ্ধান্ত। বিজেপির সর্বভারতীয় সম্পাদক বিএল সন্তোষ কিছুদিন আগেই ত্রিপুরা সফরে গিয়েছিলেন। তিনিও তাঁর রিপোর্ট দিয়েছেন জেপি নাড্ডাকে। সূত্রের দাবি, সেই রিপোর্ট একটা স্বস্তিজনক নয় । সঙ্কটে ত্রিপুরার বিজেপি সরকার। তাই এবার বিপ্লবের সরকার সামলাতে আসরে নামছেন নাড্ডা।
কিছুদিন আগে থেকেই বিপ্লব দেবের বিরুদ্ধে কেন্দ্রীয় নেতৃত্বকে একাধিকবার অভিযোগ করেছিলেন বেশ কয়েকজন বিজেপি বিধায়ক। কিন্তু তাতে কর্নপাত করেননি তৎকালীন সভাপতি অমিত শাহ। আর এখন এমন অবস্থা যে সরকার বাঁচানোই দায়। বিজেপি সূত্রে খবর বিপ্লব দেব কে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কিন্তু তাতে মন গলেনি বিধায়কদের। প্রায় ১৫ জন বিজেপি এবং জোটসঙ্গী আইপিএফটি বিধায়ক বিপ্লবের সরকার থেকে সমর্থন তুলে নিয়ে যোগ দিতে পারেন তৃণমূলে বলে খবর। এই খবর পেয়েই নড়ে চড়ে বসেছে বিজেপি।
এই মুহুর্তে ৬০ আসনের ত্রিপুরা বিধানসভায় ক্ষমতাসীন দল বিজেপি, মোট বিধায়ক ৩৬। সাথে রয়েছে তার সহযোগী দল আইপিএফটি, যার বিধায়ক সংখ্যা ৮। অর্থাৎ এনডিএ জোটের আসন সংখ্যা ৪৪। অন্যদিকে বিরোধী দল সিপিআইএমের বিধায়ক সংখ্যা মোট ১৬। পরিস্থিতি যখন এমন তখন যদি সুদীপ ১৫ জন বিধায়ক নিয়ে বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগ দেন তাহলে চরম শঙ্কটে পড়বে বিপ্লব দেবের বিজেপি সরকার। তবে সুদীপ কে কেন্দ্রীয় মন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি সূত্রের। মধ্যস্ততা করছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।


অন্যদিকে, ত্রিপুরায় তৃণমূলের রাজ্য সভাপতি আসিস লাল সিং জানিয়েছেন জুনের শেষেই যোগদান মেলা করবেন তাঁরা। করোনার কারনেই থমকে আছে মেগা দলবদল ইভেন্ট। তার দাবি মোট ১৫ হাজার সক্রিয় বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেওয়ার জন্যে মুখিয়ে আছেন। এই পরিস্থিতিতে নাড্ডার ত্রিপুরা সফর যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



