নজরবন্দি ব্যুরোঃ মহিলাদের প্রতি অবমাননার অভিযোগ, লোগো বদলাতে বাধ্য হল ‘মিন্ত্রা’। লোগো বদলাতে বাধ্য হল অনলাইনে শপিং ওয়েবসাইট ‘মিন্ত্রা’। অভিযোগ উঠেছিল মিন্ত্রার লোগোটি মহিলাদের জন্য অসন্মানজনক। সাইবার পুলিশের কাছে এই অভিযোগ জানিয়েছিলেন মুম্বইয়ের এক সমাজকর্মী নাজ পাটেল। নাজের দাবি ‘মিন্ত্রা’-র মহিলাদের প্রতি ‘অবমাননাকর’। এই অভিযোগের ভিত্তিতে পুলিশের তরফে লোগো বদলানোর নির্দেশ দেওয়া হয় এই অনলাইন শপিং সাইটটিকে। নির্দেশ মেনেই এদিন শনিবার লোগো বদলালো ‘মিন্ত্রা’।
আরও পড়ুনঃ পিছোল আইসিএসসি-আইএসসি বোর্ডের পরীক্ষাসূচি


নাজ পাটেল জানিয়েছেন, বছর তিন আগে একটি অনুষ্ঠানে কয়েকজন পুরুষকে ‘মিন্ত্রা’-র লোগো নিয়ে কুরুচিকর মন্তব্য করতে ও হাসাহাসি করতে দেখেন তিনি। নাজ এই বিষয়ে তাদের কাজে জানতে চাইলে তারা বলেন জিনিসটি আপত্তিকর তাই বলা যাবে না। নাজ জানান, ওই ঘটনার পর থেকে ‘মিন্ত্রা’-কে বহুবার ইমেলের মাধ্যমে লোগো বদলানোর অনুরোধ করেছিলেন তিনি। কিন্তু কোন ইমেলের কোন জবাব পাননি তিনি। কলকাতার বিজ্ঞাপন নির্মাতা সৌভিক মিশ্র এই বিষয়ে জানিয়েছেন, যে কোন লোগ তৈরির পিছনে থাকে একটি ইতিহাস। থাকে সামাজিক অবস্থানের মতো অনেক বিষয়।
তার মতে, লোগো শিল্পিরা উপবৃত্তাকার আকৃত্তির গ্রাফিক্স দিয়ে ‘এম’ তৈরি করতে চেয়েছেন। তিনি বলেন, ডিজাইন তৈরির ক্ষেত্রে তার শৈলীও ভাবতে হয়। তাছাড়া ইংরেজি ‘এম’ অক্ষরটির আকারই তো এই রকম। তাহলে সেক্ষেত্রে সেটিও মহিলাদের প্রতি অবমাননাকর। মিন্ত্রা-র পুরনো লোগোটির মধ্যে বিতর্কিত কিছু নেই বলে মনে করছেন সৌভিক। তার মতে এটি অহেতুক জলঘোলা করার মতোই একটি বিষয়।
মহিলাদের প্রতি অবমাননার অভিযোগ, লোগো বদলাতে বাধ্য হল ‘মিন্ত্রা’। মুম্বই পুলিশের সাইবার ক্রাইম বিভাগের ডেপুটি কমিশনার রেশমী করণদিকরের মতে লোগোটি অসন্মানজনক। রেশমী করণদিকরে জানিয়েছেন, পুলিশের তরফে ইমেইল করে এই অনলাইন সংস্থাটিকে লোগো বদলাতে বলা হয়েছিল। সেই মতো আজ লোগো বদলাতে বাধ্য হল ‘মিন্ত্রা’।










