নজরবন্দি ব্যুরো: আইসিএসই ও আইএসসি পরীক্ষার সূচি নিয়ে নয়া নির্দেশিকা। পিছোল পরীক্ষা। ফেব্রুয়ারি-মার্চে হবে না ২০২০-২১ শিক্ষাবর্ষের ইংরেজি মাধ্যম বোর্ডের পরীক্ষা। করোনা ভাইরাসের জেরে সিবিএসই, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা পিছোনো হয়েছে আগেই। এবার বদলালো আইসিএসই ও আইএসসি পরীক্ষা সময়। CISCE-এর তরফে জানানো হয়েছে, মহামারিত কারণে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ফেব্রুয়ারি-মার্চে পরীক্ষা নেওয়া হবে না।
আরও পড়ুনঃ TET নিয়ে জরুরী বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ! জানুন বিস্তারিত
কিন্তু কোন সময়ে পরীক্ষা নেওয়া হবে সেই বিষয়ে এখনই কিছু জানানো হয়নি। বোর্ডের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতি ও উপযুক্ত সময় বুঝে পরীক্ষার সূচি ঘোষণা করা হবে। বোর্ড সূত্রে খবর, কোভিড-১৯ এর কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রাখা হয়েছে স্কুল। চলছে অনলাইন ক্লাস।
কিন্তু সিলেবাস শেষ করা সম্ভব হয়নি। তাই শিক্ষার্থীদের কথা ভেবেই পিছিয়ে দেওয়া হল ২০২০-২১ শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষা। পাশাপাশি জানানো হয়েছে, দেশের বেশ কয়েকটি রাজ্যে আগামী কয়েকমাসের মধ্যেই নির্বাচন রয়েছে। কিন্তু তার কোনো প্রভাব পরবে না শিক্ষাবর্ষ শুরুর ক্ষেত্রে। ২০২১-২২ শিক্ষাবর্ষ শুরু হবে নির্দিষ্ট সময়েই। মার্চ ও জুন মাস থেকেই CISCE বোর্ডের নতুন শিক্ষাবর্ষ শুরু হবে।
জানা গেছে, স্কুলগুলিকে এই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। কিন্তু স্কুল কবে চালু হবে বা কবে থেকে স্কাল শুরু করা হবে সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি বোর্ডের তরফে।



