নজরবন্দি ব্যুরোঃ প্রাথমিক শিক্ষক বাছাইয়ের পরীক্ষা আগামীকাল ৩১ শে জানুয়ারী। প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেবে। রাজ্যজুড়ে এই একই দিনে তৃতীয় টেটের আয়োজন করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরীক্ষা শুরু হবে দুপুর ১ টা থেকে। পরীক্ষার পুর্নমান ১৫০।মোট ২ ঘন্টা ৩০ মিনিট পরীক্ষার সময়। অ্যাডমিট কার্ড অনলাইনে ডাউনলোড করতে হবে।
আরও পড়ুনঃ নির্দিষ্ট সময়ের জন্য কৃষি আইন স্থগিত রাখতে রাজি কেন্দ্র, জানালেন মোদি।
অ্যাডমিট ডাউনলোড করা যাবে http://www.wbbep.org.এবং http://www.wbprimaryeducation.org.এই ওয়েবসাইট থেকে ।
পরীক্ষার সেন্টারে কি কি নিয়ম মেনে চলতে হবে বিশদে জানুন –
1.পরীক্ষার্থীকে আগামীকাল দুপুর ১২ টার আগে অ্যাডমিড কার্ড সহ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে।
2.ব্যাগ নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না।
3.কেবলমাত্র কালো বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে।
4.মোবাইল ফোন ক্যালকুলেটর, বা অন্যান্য ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার করা যাবে না।



