নজরবন্দি ব্যুরো: নির্দিষ্ট সময়ের জন্য কৃষি আইন স্থগিত রাখতে রাজি কেন্দ্র, জানালেন মোদি। প্রায় দুমাস ধরে কেন্দ্রের তিন কৃষি আইনের বিরুদ্ধে চলছে কৃষকদের আন্দোলন। কৃষকদের দাবি, বাতিল করতে হবে নয়া কৃষি আইন। ইতিমধ্যে বেশ কয়েকবার কেন্দ্রের সাথে বৈঠক হওয়ার পরেও বেরোয়নি কোনো সমাধান। এমন আবহের মধ্যেই শুরু হল ২০২১-২২ অর্থবর্ষের বাজেট অধিবেশন। নিয়ম অনুযায়ী বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে সর্বদলীয় বৈঠক হয় প্রতিবছর।
আরও পড়ুনঃ “জালিয়াত প্রধানমন্ত্রী”তে আস্থা না রেখে মমতা’তেই ভরসা রাখতে বলছেন অনুব্রত।
শনিবার সর্বদলীয় বৈঠক প্রধানমন্ত্রী বলেন সাময়িক ভাবে কৃষি আইন স্থগিত রাখতে প্রস্তুত কেন্দ্র। শুধু একটা ফোন করলেই আগামী ১৮ মাসের জন্য স্থগিত রাখা হবে কৃষি আইন। উল্লেখ্য, কৃষি আইন বাতিলের বিরুদ্ধে প্রায় দুমাস ধরে রাজধানীর বুকে আন্দোলন করছেন কৃষকরা। সরকারের সাথে বৈঠকের পরেও মেলেনি সমাধান। অবশেষে কেন্দ্র সরকারের তরফে আগামী ১৮ মাসের জন্য নয়া কৃষি আইন স্থগিত রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু সরকারের এই প্রস্তাব মানতে নারাজ কৃষকরা।
এদিনের বৈঠকে নরেন্দ্র মোদি বলেন, মাত্র একটা ফোন, তাহলে স্থগিত হবে আইন। তিনি বলেন কৃষকদের সঙ্গে আলোচনা করতে এবং সমাধান খুজতে রাজি সরকার। কৃষক নেতাদের একটা ফোন করতে হবে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারকে। তাহলেই নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত হবে এই আইন। এর আগে নরেন্দ্র সিং তোমার একই কথা বলেছিলেন। এবার তার কথায় সমর্থন জানালেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, কৃষিমন্ত্রী যা বলেছিলেন আমিও সেটাই বলছি। এই বিষয়ে একমত না হলেও, কৃষকদের সামনে এই প্রস্তাব আমারা রাখছি।
নির্দিষ্ট সময়ের জন্য কৃষি আইন স্থগিত রাখতে রাজি কেন্দ্র, জানালেন মোদি। কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ভাবুন এবং কৃষিমন্ত্রীকে ফোন করুন। আলোচনার মাধ্যমেই সমাধান খুঁজে বের করা হবে। বাজেট অধিবেশনের প্রথম দিনেই কৃষকদের আন্দোলনকে সমর্থন রাষ্ট্রপতির ভাষণ বয়কট করে ১৯টি দল। এদিন প্রধানমন্ত্রী তাদের সাথেই বৈঠক করেন। এবং সকলকে আশ্বাস দিয়েছেন তিন কৃষি আইন স্থগিত রাখার।



