নজরবন্দি ব্যুরোঃ “জালিয়াত প্রধানমন্ত্রী”তে আস্থা না রেখে মমতা’তেই ভরসা রাখতে বলছেন অনুব্রত। ২১ এর বিধানসভা নির্বাচনের আগে পাল্লা দিয়ে সভা করছেন শাসক, বিরোধী সহ সব দলই। ইতিমধ্যেই আজ বঙ্গ সফরে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের। ইসরায়েল দূতাবাসের সামনের বিস্ফোরণের জন্য এখনি দেশের রাজধানী ছাড়তে চাইছেন না স্বরাষ্ট্রমন্ত্রী বলে বাতিল করতেছেন বঙ্গ সফর।
কিন্তু অমিত শাহের এই বঙ্গ সফরের পিছনে লুকিয়ে আছে ‘ভয়’, অন্তত এমনটাই দাবী করছেন বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মন্ডল। শুধু তাই নয়, দেসগের প্রধান্মন্ত্রীকেও কটাক্ষ করেন তিনি। হাতে সময় আছে এখনো নির্বাচনের দিন ঘোষণা হতে, অফিসিইয়ালি ঘোষণাও হয়নি সকল প্ররারথীর নাম। কিন্তু বাংলা জুড়ে শুরু হয়ে গিয়েছে একপ্রকার ভোট প্রচার।মিছিল-পাল্টা মিছিল , সভা মঞ্চ চলছে গোতা রাজ্য জুড়ে। সভায় উপস্থিতির হার দেখে জল মাপছেন অনেকেই।
এই অবস্থায় আজ শনিবার বীরভূমের রাজনগরে সভা করেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডল। সেখান থেকে অনুব্রতর বঙ্গ সফরের বাতিলের কারন হিসেবে যেমন বলেন ‘ভয়’, তেমনি মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কেও কটাক্ষ করেন। রাজানগরের ভরা সভা থেকে অনুব্রত বলেন ” প্রধানমন্ত্রী মিথ্যেবাদী। বিজেপি সরকার ভাওতাবাজি করছে । ক্ষমতায় আসার আগে গুচ্ছের প্রতিশ্রুতি দিলেও আদতে কাজের কাজ কিছু করছে না।” এখানেই থেমে থাকেননি অনুব্রত, সেখান থেকেই বেনজির ভাষায় আক্রমন করে বলেন “মোদীর মতো জালিয়াত প্রধানমন্ত্রী ভারতে আর দেখিনি।”
“জালিয়াত প্রধানমন্ত্রী”তে আস্থা না রেখে মমতা’তেই ভরসা রাখতে বলছেন অনুব্রত। সোনার বাংলা থেকে একাধিক ইস্যুতে কটাক্ষ করেন তিনি। তিনি এও জানান বাংলার বুকে ফের মমতাকেই ফিরিয়ে আনতে হবে। মমতা না থেক্লে বাংলার ৬৯ টা প্রকল্প বন্ধ হয়ে যাবে। তাই ভাওতাবাজির কথায় বিশ্বাস না করে তিনি আস্থা রাখতে বলছেন তৃনমুলেই।



