নজরবন্দি ব্যুরোঃ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রাক্তন অধিনায়কের জোড়া রেকর্ড ভাঙ্গার মুখে বর্তমান অধিনায়ক ও সহ অধিনায়ক। অধিনায়ক বিরাট কোহলী সহ দলের এক ঝাঁক তারকা ছাড়াই কার্যত বি টিম নিয়ে অজিভুমিতে সিরিজ জিতে ফিরেছে রাহানে এন্ড কোং। নিজেদের দখলেই রেখেছে বর্ডার গাভাস্কার ট্রফি। গোটা ক্রিকেট বিশ্ব প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক রাহানের। এদিকে দেশের মাটিতে ৫ ই ফেব্রুয়ারী থেকে চিপকে শুরু হয়ে যাবে ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ। করোনা প্রভাব কাটিয়ে প্রায় তিন বছর পর হতে চলেছে ভারত ইংল্যান্ড ক্রিকেট দ্বৈরথ।
আরও পড়ুনঃ এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন টলিউড অভিনেতা হিরণ !
যা নিয়ে আগ্রহ তুঙ্গে ক্রিকেটপ্রেমিদের মধ্যে। এই সিরিজেও জাদেজা ইশান্ত সহ একাধিক তারকাকে না পাওয়া গেলেও পিতৃত্বকালিন ছুটি কাটিয়ে দলের নেতৃত্বে ফিরছেন বিরাট। আবার ভাঙা টিম নিয়ে অস্ট্রেলিয়া কে হারানোর পর ঘরের মাঠে ফেভারিট হিসেবেই নামতে চলেছে ভারতীয় দল। এদিকে এই সিরিজে প্রাক্তন অধিনায়ক ধোনির জোড়া রেকর্ড ভাঙার মুখে দলের অধিনায়ক বিরাট ও সহ অধিনায়ক রাহানে। কোহলীর সামনে অধিনায়ক হিসেবে ও রাহানের সামনে রয়েছে ব্যাটসম্যান হিসেবে ধনির রেকর্ড ভাঙার সুযোগ। ভারতীয় অধিনায়ক হিসেবে ঘরের মাটিতে সর্বোচ্চ ২১টি টেস্ট জয়ের মালিক ধোনি। ঠিক তার পরেই রয়েছেন কোহলি। তাঁর নেতৃত্বে দেশে মোট ২০টি টেস্ট জিতেছে টিম ইন্ডিয়া।
তাই আসন্ন সিরিজে অন্তত দু’টি টেস্ট পকেটে পুরতে পারলেই নয়া ধোনির রেকর্ড ভেঙে দেবেন তিনি। এই তালিকায় ঘরের মাটিতে ১৩টি টেস্ট জিতে কোহলির পর তৃতীয় স্থানে রয়েছেন মহম্মদ আজহারউদ্দিন। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঝুলিতে রয়েছে দশটি টেস্ট জয়। মাত্র ছ’বছরেই এই দুই তারকাকে টপকে গিয়েছেন কোহলি। তাঁর সামনে এখন শুধুই ধোনি। অন্যদিকে রয়েছেন রাহানে। যার অভিষেক ঘটেছিল স্বয়ং ধোনির নেতৃত্বে।
সেই ধোনিকেই টপকে যাওয়ার সুযোগ রয়েছে রাহানের সামনে। টেস্টে ভারতীয়দের মধ্যে সব চেয়ে বেশি রানের তালিকায় ১৩ নম্বরে রয়েছেন ধোনি। সেই জায়গায় আসতে পারেন অজিঙ্ক রাহানে। ৯০ টেস্টে ধোনির সংগ্রহ ৪৮৭৬ রান। তাঁর থেকে ৪০৫ রান দূরে রয়েছেন রাহানে। ৬৯ টেস্টে তাঁর সংগ্রহ ৪৪৭১ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ টেস্টের সিরিজে ৪০৬ রান করতে পারলেই তালিকায় ১৩ নম্বরে চলে আসবেন ভারতের সহ-অধিনায়ক। টেস্টে ১২টি শতরান এবং ২২টি অর্ধশতরান রয়েছে রাহানের। ভারতকে ৫টি টেস্টে নেতৃত্বও দিয়েছেন তিনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রাক্তন অধিনায়কের জোড়া রেকর্ড ভাঙ্গার মুখে বর্তমান অধিনায়ক ও সহ অধিনায়ক। ভারতের হয়ে টেস্টে সব চেয়ে বেশি রান সচিন তেন্ডুলকরের (১৫৯২১ রান)। দ্বিতীয় স্থানে রয়েছেন তাঁর এক সময়ের সতীর্থ রাহুল দ্রাবিড় (১৩২৬৫ রান)। তৃতীয় স্থানে থাকা সুনীল গাওস্করের সংগ্রহ ১০১২২ রান। এই তালিকায় বিরাট কোহালি রয়েছেন ষষ্ঠ স্থানে। তাঁর সংগ্রহ ৭৩১৮ রান। এই বছর ৮ হাজার রানের মাইলফলক টপকে যাওয়ার সুযোগ রয়েছে তাঁর সামনে। রেকর্ড ও দ্বৈরথ এই দুইয়ের মিশেলে এখন আসন্ন সিরিজের অপেক্ষায় বসে ক্রিকেটপ্রেমীরা।



