নজরবন্দি ব্যুরো: টলি পাড়ায় দল বদলের হিড়িক চলছে ইদানিং।TMC থেকে বিজেপিতে যোগ দিতে চলেছেন টলিউড অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। এই টলিউড অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ছিলেন। জোড়া ফুল (TMC) শিবির ছেড়ে এবার পদ্ম শিবিরে ঝুঁকছেন তিনি।
আরও পড়ুনঃ আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ভেঙে, উপড়ে ফেলা হল গান্ধিমূর্তি!
টলিউডের একাধিক অভিনেতা ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে শিবির বদলাতে শুরু করেছেন। রুদ্রনীল ঘোষ থেকে কৌশিক রায়-সহ একাধিক অভিনেতার রাজনৈতিক শিবির বদলের খবরে সরগরম হয়ে উঠতে শুরু করেছে সংবাদমাধ্যম।
বিজেপিতে যোগ দেওয়ার জন্য শনিবার দিল্লি উড়ে যান অভিনেতা রুদ্রনীল ঘোষ। রুদ্রর শিবির বদলের খবর নিয়ে যখন জোর জল্পনা শুরু হয়, সেই সময় হিরণ চট্টোপাধ্যায়ও তাঁর রাজনৈতিক পরিচয় পালটাতে চলেছেন বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত শুক্রবার বিজেপিতে যোগ দেন খড়কুটো খ্যাত অভিনেতা কৌশিক রায়। তার যোগদানের খবর পাওয়া মাত্রই অনেকেই অবাক হন। যদিও কৌশিক রায় জানিয়েছিলেন,তিনি বিজেপিতে যোগ দিয়েছেন মানুষের সেবা করতে।



