নজরবন্দি ব্যুরো: দ্বিতীয় দফার ভোট সম্পন্ন হয়েছে। ভোটের দিন সকাল থেকেই বেশ কিছু জায়গায় থেকে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা সামনে এসেছে। এবার বিজেপিকে ভোট দেওয়ার কারণে আক্রান্ত হল এক মুসলিম পরিবার। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গোসাবার রাধানগর-তারানগর গ্রাম পঞ্চায়েতের বড় মোল্লাখালি গ্রামে। ভোট মিটতেই অশান্তি চরমে। উত্তপ্ত গোসাবা।
আরও পড়ুনঃ ভোট আবহে বড়সড় ভাঙ্গন বিজেপিতে, তৃণমূলে যোগ দিলেন বিজেপি-র যুব মোর্চার প্রচুর সদস্য।


জানা গিয়েছে, আক্রান্ত পরিবার গেরুয়া শিবিরকে সমর্থন করে। আসন্ন নির্বাচনে বিজেপিকেই ভোট দিয়েছে এই পরিবারের সদস্যরা। নিজের গনতান্ত্রিক অধিকার প্রয়োগের মাশুল গুণতে হল। অভিযোগ, তৃণমূলের কর্মী সমর্থকেরা বেধড়ক মারধর করে ওই পরিবারকে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধিন বিজেপি সমর্থক পরিবারটি। জানা গিয়েছে, প্রত্যেকদিনের মতো শুক্রবারও নিজেদের কাপড় দোকান খুলতে গিয়েছিল বাড়ির ছেলে বড় আফতারুদ্দিন লস্কর। বড় মোল্লাখালিতে তাদের কাপড়ের দোকান।
পথে আফতারুদ্দিনের উপর চড়াও হয় তৃণমূল কর্মীদের একাংশ। তাকে দোকান খুলিতে বাধা দেওয়া হয়। তার কাছে জানতে চাওয়া হয় কেন তাঁরা বিজেপিকে ভোট দিয়েছে? এরপরই তাকে মারধর করা হয়। ঘটনাস্থলে আফতারুদ্দিনের পরিবার গেলে তাদেরও লাঠিসোটা নিয়ে মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় তাদের আহতদের মোল্লাখালি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পৌছায় সুন্দরবন উপকূল থানার পুলিশ। শাসক দলের দাবি, তাদের বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা। এটি একটি পারিবারিক বিবাদ বলে দাবি তৃণমূলের।







