ভোট আবহে বড়সড় ভাঙ্গন বিজেপিতে, তৃণমূলে যোগ দিলেন বিজেপি-র যুব মোর্চার প্রচুর সদস্য।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভোট আবহের মধ্যেই বড়সড় ভাঙ্গন বিজেপিতে। দ্বিতীয় দফা নির্বাচনের পরেই তৃণমূলে যোগ দিলেন মালদার বিজেপি যুব মোর্চার প্রায় ৫০ জন সদস্য। তৃণমূল প্রার্থী উজ্জ্বল চৌধুরীর নেতৃত্বে এই যোগদান পর্ব হয়। প্রসঙ্গত, বৃহস্পতিবার উজ্জ্বল চৌধুরীর নেতৃত্বে পুরাতন মালদা পৌরসভার ৩নং ওয়ার্ডের মোকাদিপুর কলোনি এলাকায় পথসভার আয়োজন করা হয়েছিল।

আরও পড়ুনঃ হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছি, বাকিটা এবার চাপ নেওয়ার খেলা” মন্তব্য দিলীপের

পথসভায় উপস্থিত পুরাতন মালদা পৌরসভার প্রশাসক কার্তিক ঘোষ, টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি বিভূতি ভূষণ ঘোষ, নব রঞ্জন সিনহা সহ অন্যান্যরা। ওই সভাতেই বিজেপি যুব মোর্চার সদস্যদের হাতে তৃণমূলের ঝান্ডা তুলেদেন তৃণমূল প্রার্থী উজ্জ্বল। বিজেপিত্যাগী সদস্যদের বক্তব্য, দল কোন উন্নয়ন মূলক কাজ করেনি। অতিমারির সময় এলাকাবাসীর পাশে দাড়াননি বিজেপি সাংসদ।

তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখেই তারা তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তৃণমূল প্রার্থী বলেন, আগামী দিনে গোটা জেলা সহ গোটা রাজ্যেই বিজেপির কোনো অস্থিত্ব থাকবে না। আগামী ২ মে নির্বাচনের ফলাফলে তা প্রমাণ হয়ে যাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন