হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছি, বাকিটা এবার চাপ নেওয়ার খেলা” মন্তব্য দিলীপের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছি, গতকাল নন্দীগ্রাম ছিল উত্তপ্ত। নন্দীগ্রামে সেই দিনই দ্বিতীয় দফার ভোটগ্রহণের পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছিলেন, “বেগমের এখান থেকে জেতা হচ্ছে না। ২ মে ইস্তফা দিতে হবে।” অন্যদিকে মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন, “তৃণমূল ৯০ শতাংশ ভোট পাবে। নন্দীগ্রামে জিতছি আমি-ই।”

আরও পড়ুনঃ নির্বাচন পরিচালনা হচ্ছে অমিত শাহর নির্দেশে! এই অভিযোগ নিয়ে কমিশনে তৃণমূল

শুধু তাই নয়, প্রথম দফার ভোট গ্রহণের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন যে, “৩০-এ ২৬ পাবে বিজেপি।” যার পাল্টা জবাবে তৃণমূল নেত্রী দাবি করেছেন, “মানুষে আস্থা আছে। মানুষ ভোট দিয়েছে। মানুষই জবাব দেবে।” এবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন “প্রথম দু’দফার ভোট শেষ। প্রথম দু’দফার ভোটেই হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছে বিজেপি।”

হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছি, একইসঙ্গে তিনি আরও দাবি করেছেন, বিজেপি ও তৃণমূল, দু’ তরফের জন্য়ই এখন এটা ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ ও ‘চাপ নেওয়ার খেলা’। “এবার বাংলায় পরিবর্তনের  সরকার গড়বে বিজেপি-ই। ২০০-র বেশি আসন জিতবে বিজেপি।” এমনটাই দাবি করেছে গেরুয়া শিবির। অন্যদিকে তৃণমূলও কটাক্ষ করেছে, ‘দিবাস্বপ্ন’ দেখছে বিজেপি। ২৫০-র বেশি আসন পাবে তৃণমূল। বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবেন মমতা বন্দোপাধ্যায়।সবমিলিয়ে লড়াই চলছে দুই পক্ষই থেকেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত