মসজিদে আজান ও নামাজ পাঠ করা কালীন দুর্গা পূজার মণ্ডপে মাইক সহ ঢাক ও বাদ্যযন্ত্র বাজানো যাবে না। আজান শুরু পাঁচ মিনিট আগেই এই বাদ্যযন্ত্র বাজানো বন্ধ করতে হবে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরী। বাংলাদেশের পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলেই জানিয়েছেন তিনি। বৈঠকে ঢাকা মহানগর এবং বাংলাদেশ পুজো উদযাপন কমিটির কর্তারা উপস্থিত ছিলেন।
আর সরকারের এই সিদ্ধান্তের পরে হিন্দু নাগরিকদের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ। সরকার পক্ষের দাবি, এই নিয়ম আগের সরকারের ক্ষেত্রেও বলবৎ ছিল। কিন্তু হিন্দু নাগরিকদের একাংশ মনে করেছিল এই সিদ্ধান্ত হয়তো বদল করা হতে পারে। এপ্রসঙ্গে, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরীর দাবি, এ দিনের বৈঠকে এই সিদ্ধান্তে সায় দিয়েছেন হিন্দু প্রতিনিধিরা। তাই এ বিষয় নিয়ে শুধু শুধু জটলা পাকানোর কোনো কারণ নেই। দিনের বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাংলাদেশ পুজো উদযাপন পরিষদের তরফে সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।


শুধু তাই নয়, এদিনের বৈঠকে আরো ঠিক হয়, প্রত্যেকটি পূজা মন্ডপে থাকবে একটি করে স্বেচ্ছাসেবক এর দল। তবে বাংলাদেশের অনেক সুন্দর সমাজ এই সিদ্ধান্তকে যথাযথ বলে মনে করছেননা তাঁদের আশঙ্কা, এই সুযোগে মাদ্রাসা ও জামাতের লোকজনকে পুজো মণ্ডপে মোতায়েনের চেষ্টা হচ্ছে, তাহলে অশান্তির আবহ তৈরি হতে পারে।







