বেনজির ঘটনা! গলা কেটে খুন প্যারিসে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বেনজির ঘটনা! গলা কেটে খুন প্যারিসে। ফ্রান্সের নিসে ঐতিহাসিক নতর দাম গির্জার কাছে এক মহিলার গলা কেটে খুন করা হয়েছে। সেই সঙ্গে আরও দু’জনকে ধারাল অস্ত্রের আঘাতে খুন করা হয়েছে। এ ঘটনা ঘটেছে বৃহস্পতিবার। ওই ঘটনাকে ‘সন্ত্রাসবাদী হামলা’ হিসাবেই দেখছে ফরাসি প্রশাসন।

আরও পড়ুনঃ ইসলাম কে বয়কট করার ডাক দিলেন তসলিমা নাসরিন!!

নিসের মেয়র ক্রিশ্চিয়ান এস্ত্রোসি টুইট করে জানিয়েছেন, নিসের বিখ্যাত নতর দাম গির্জার কাছে ওই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ হানাদারকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই হামলার জেরে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও বেশ কয়েক জন আহত। হামলাকারী কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

বেনজির ঘটনা! গলা কেটে খুন প্যারিসে। উল্লেখ্য, ধর্মীয় ব্যঙ্গচিত্র ছেপে ২০১৫ সালে ভয়াবহ জঙ্গি হানার শিকার হয়েছিল ফরাসি ব্যঙ্গপত্রিকা শার্লি এবদো। সেই ঘটনা নিয়েই ছাত্রদের পড়াতে গিয়ে দিন কয়েক আগে নিহত হন ফ্রান্সেরই এক স্কুলশিক্ষক। এক চেচ কিশোর ওই শিক্ষকের গলা কেটে খুন করে বলে অভিযোগ। পরে পুলিশের গুলিতে নিহত হয় সে নিজেও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন