মুকুল-শুভেন্দুর সভায় হল না ‘বিপুল সমাগম’, নন্দীগ্রাম থেকে পরিবর্তনের ডাক বিজেপির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নন্দীগ্রামে বিজেপির হাই ভোল্টেজ সভা। এদিনের সভা এক মঞ্চে রয়েছেন মুকুল রায়, শুভেন্দু অধিকারী, কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ। এদিন প্রথমেই বক্তব্য রাখলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। এই মঞ্চে শহিদের পরিবারও রয়েছেন।

আরও পড়ুন: ‘গো-মাংস খাওয়া মহাপাপ, দুধে মেলে সোনা’, সিলেবাস দেখে তাজ্জব ভারতবাসী

তিনি বলেন, ‘নন্দীগ্রামে নেতৃত্ব দিয়েছিল শুভেন্দু। পরিবর্তনের হাওয়া উঠেছে। বাংলায় আরেকটা পরিবর্তন দেখতে চাই। এবার ফের পরিবর্তনের হাওয়ায় সামিল হোন। টাটাদের সিঙ্গুরে ফিরিয়ে আনুন প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব। নন্দীগ্রাম সংগ্রামের মাটি। এখান থেকেই পরিবর্তনের শপথ।’

প্রসঙ্গত, কয়েকদিন আগেই মুকুল রায় বলেছিলেন, সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে মমতা পাপ করেছে! BJP এলে শিল্প হবে!  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন সিঙ্গুর আন্দোলন হয়েছিল, তখন তৃণমূলে সামনের সারির নেতা তথা নাম্বার টু ছিলেন মুকুল রায়। সিঙ্গুর আর নন্দীগ্রামের আন্দোলন যে তৃণমূলের পায়ের তলায় জমি এনে সিপিআইএমের পায়ের তলার জমি কেড়ে নিয়েছিল তা বলাই বাহুল্য। মমতার পাশে সেই আন্দোলনে দেখা গিয়েছিল মুকুল রায় সহ তৃণমূলের তাবড় নেতাদের, এমনকি রাজনাথ সিং এর মত বিজেপি-র শীর্ষ নেতাও এসে সমর্থন করেছিলেন মমতা কে।

যদিও সেই ঘটনার পর দশক গড়িয়েছে, আর এখন উল্টো সুর শোনা যাচ্ছে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা মুকুল রায়ের গলায়।  বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় বলেন, “যেভাবে আন্দোলন করে টাটাকে তাড়িয়েছে, তাতে সারা দেশ বাংলার সম্পর্কে জেনে গেছে। তাই পাপ বোধ হয়। অন্যায় হয়েছিল। ভুল করেছিলাম। তবে লকেট সাংসদ হওয়ায় পাপ বোধ কিছুটা কমেছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন