Putin: ১০টি সন্তানের জন্ম দিলেই মা পাবে পুরস্কার, নজিরবিহীন পদক্ষেপ পুতিনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এটা কি সত্যি হতে পারে শুনলেই কেমন অবাক লাগে। কিন্তু অবাক হলেও সত্যি আজ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জনসংখ্যা বাড়ানোর জন্য ঘোষণা করেন  ১০ ও তারও বেশি সন্তান ধারণের জন্য মহিলাদের টাকা দেওয়ার হবে। কোভিড অতিমারীর পরেই ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছে রাশিয়া। মূলত এই দুটি কারণেই সেদেশের জনসংখ্যা ব্যাপক ভাবে কমে গিয়েছে।

আরও পড়ুন:ব্রেন ডেথ হয়েছে রাজু শ্রীবাস্তবের, জানানো হল AIMS থেকে

নিরাপত্তা বিশেষজ্ঞ জেনি ম্যাথার্স জানিয়েছেন, দশটি সন্তানের জন্ম দিতে হবে প্রত্যেক রুশ মহিলাকে। তাঁর দশম সন্তানের এক বছর বয়স হওয়ার পরেই সরকারের পক্ষ থেকে তাঁকে ১৩ হাজার ৫০০ পাউন্ড যা ভারতীয় মুদ্রায় ১৩ লক্ষ টাকা অর্থ সাহায্য করা হবে, রুশ প্রশাসন সূত্রে এমনটাই জানা গিয়েছে।

১০টি সন্তানের জন্ম দিলেই মা পাবে পুরস্কার, নজিরবিহীন পদক্ষেপ পুতিনের
১০টি সন্তানের জন্ম দিলেই মা পাবে পুরস্কার, নজিরবিহীন পদক্ষেপ পুতিনের

তবে আর্থিক সহায়তা পাওয়ার অন্যতম প্রধান শর্ত, প্রত্যেকটি সন্তানকে সুস্থ এবং জীবিত থাকতে হবে। পুতিন প্রশাসনের পক্ষ থেকে এই প্রকল্পের নাম ‘মাদার হিরোইন’ দেওয়া হয়েছে। মার্চ মাসে সেদেশে রেকর্ড সংখ্যক নাগরিকের করোনা আক্রান্ত হওয়া এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কমপক্ষে ৫০ হাজার সেনা জওয়ানের মৃত্যু হওয়ার পর পরিস্থিতি সামাল দিতে এই পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ম্যাথার্স জানিয়েছেন, পুতিন সব সময় বলে থাকেন, যাঁদের পরিবার বড় তাঁরা অনেক বেশি দেশপ্রেমী।

১০টি সন্তানের জন্ম দিলেই মা পাবে পুরস্কার, নজিরবিহীন পদক্ষেপ পুতিনের

Untitled 5 1

কিন্তু প্রশ্ন উঠছে, মাত্র তেরো লক্ষ টাকা দিয়ে কি দশটি সন্তানকে প্রতিপালন করা সম্ভব? এমনিতেই যুদ্ধের ফলে রুশ অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়েছে। তারপরে এতগুলি সন্তানের ভরণপোষণ কীভাবে সম্ভব? তাছাড়াও শারীরিকভাবে একজন মহিলার পক্ষে কি সম্ভব এতগুলি সন্তানের জন্ম দেওয়া?পুতিন অবশ্য জানিয়ে দিয়েছেন যে মহিলা এতগুলো সন্তানের জন্ম দেবেন তাদের রুশ সেনার পক্ষ থেকেও সব রকম আর্থিক এবং মেডিকেল সুবিধে দেওয়া হবে।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত