Monsoon: বঙ্গে বর্ষার প্রবেশ, কোথায় কোথায় বৃষ্টি? জানুন বিস্তারিত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বঙ্গে বর্ষা প্রবেশ। নির্ধারিত দিনের ৫ দিন আগে শিলিগুড়িতে ঢুকল বর্ষা। উত্তরবঙ্গে ৪ দিন আগে ঢুকে গেল মৌসুমী বায়ু। মৌসম ভবনের ক্যালেন্ডার অনুযায়ী ১০ জুন বর্ষা ঢোকে সিকিমে। সেই নির্ধারিত দিনের ৭ দিন আগেই সিকিমে বর্ষার প্রবেশ।

আরও পড়ুনঃ ১০ জুন থেকে বিশেষ অধিবেশন, একাধিক পরিকল্পনা উভয় পক্ষের

শুক্রবার উত্তরবঙ্গের একাংশে বৃষ্টি শুরু হয়েছে। মালদা, দুই দিনাজপুর ছাড়াও শিলিগুড়িতে হচ্ছে বৃষ্টি। আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

39 1

আবার রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। তবে দক্ষিণবঙ্গে এখনও বর্ষা আসতে কিছুদিন দেরি। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।

40 1

বঙ্গে বর্ষার প্রবেশ, কোথায় কোথায় বৃষ্টি? জানুন বিস্তারিত

41

আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত