নজরবন্দি ব্যুরো: বর্তমানে আউটডোর গেমসের পাশাপাশি ভিডিও গেমের দিকেও যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে নেটিজেনরা। বলা বাহুল্য, বর্তমানে গোটা বিশ্বের এক বিরাট সংখ্যক মানুষ এই গেমগুলি কেই নিজেদের দৈনন্দিন কার্যক্রমের অন্তর্ভুক্ত করে থাকেন। তাই তাদের কথা মাথায় রেখেই ফিফা গেমসে নয়া চমক দিল EA স্পোর্টসের ফিফা গেমস।
আরও পড়ুনঃ জোড়া গোলে রাজকীয় প্রত্যাবর্তন রোনাল্ডোর, লিগ শীর্ষে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড #CR7IsBack


দিন কয়েক আগেই এই অনলাইন গেম সংস্থার তরফ থেকে ঘোষনা করা হয়, আসন্ন ২০২২ সালে ফিফা গেমের এই সংস্করণে ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেশলিগা, লা লিগা, ও লিগ ওয়ানের পাশাপাশি হিরো ইন্ডিয়ান সুপার লিগ তথা আইএসএলে কে ও অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগানের পাশাপাশি স্থান দেওয়া হয়েছে টুর্নামেন্টের বাকি দল গুলিকে। যারফলে নিজের পছন্দ মত দল নির্বাচন করে গেম খেলতে পারবে দেশের ফুটবল অনুরাগীরা।
তাই গতকাল রাত থেকেই নিজেদের অফিসিয়াল সাইট গুলি থেকে সমর্থকদের উদ্দেশ্যে এই ঘোষনা করা হয়। যা দেখে উচ্ছসিত লাল-হলুদ ও সবুজ-মেরুন সমর্থকরা। তাদের অনেকে বলছেন এর আগে নিজেদের পছন্দের বিদেশি ক্লাব গুলিকে নির্বাচন করেই এই অনলাইন গেম খেলতে হত তাদের। কিন্তু এবার তাদের নিজেদের দেশের তথা শহরের দল কে পাওয়ার গেমের সাথে যথেষ্ট একাত্ম অনুভব করছেন তাঁরা।
ফিফা গেমসে নয়া চমক, আনা হল মোহন-ইস্ট কে!



সেইসঙ্গে এই নিয়ে আইএসএলে র এক প্রতিনিধি বলেন, প্রথম বছর থেকেই গোটা দেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এই ইন্ডিয়ান সুপার লিগ। এরপর যত সময় এগিয়েছে উন্নতির চরম শিখরে পৌঁছেছে এই টুর্নামেন্টে আর এবার ফিফা ২২-এ অন্তর্ভুক্ত হওয়ায় আমরা খুবই উচ্ছ্বসিত এবং গর্বিত।







