জোড়া গোলে রাজকীয় প্রত্যাবর্তন রোনাল্ডোর, লিগ শীর্ষে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড #CR7IsBack

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জোড়া গোলে রাজকীয় প্রত্যাবর্তন রোনাল্ডোর। ফুটবলবিশ্বের বিখ্যাত লাল জার্সিতে বারো বছর পর আবার ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর শুধু ফিরলেন না, ফিরলেন রাজকীয় ভাবে। থিয়েটার অফ ড্রিমসে’র সবুজ গালিচায় দাপিয়ে বেড়ালেন ৩৬ বছরের যুবক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে চাপিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে কার্যত উড়িয়ে দিলেন নিউক্যাসলকে।

আরও পড়ুনঃ ক্রিকেট বিশ্বের কাছে আফগান বোর্ডের কাতর আবেদন, আমাদের জন্য দরজা খোলা রাখুন

লিগ শীর্ষে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

রোনাল্ডোর দাপটে ৪-১ গোলে ম্যাচ জিতে লিগ শীর্ষে পৌঁছে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কার্যত জোড়া গোলে রাজকীয় প্রত্যাবর্তন রোনাল্ডোর। ম্যাচের শুরু থেকেই রোনাল্ডো জ্বরে কাবু ছিল ওল্ড ট্র্যাফোর্ড। মাঠ ভর্তি দর্শকের মাঝে খেলা উপভোগ করতে উপস্থিত ছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসনও। হতাশ করেন নি সিআর সেভেন। তবে গোল দেখতে সবাইকে অপেক্ষা করলে তয় প্রথমার্ধের খেলার শেষ পর্যন্ত।

জোড়া গোলে রাজকীয় প্রত্যাবর্তন রোনাল্ডোর

1 1 1

তখন ৫৬ মিনিটের খেলা চলছে,  দুর্দান্ত গোল করে সমতা ফিরিয়ে দেন নিউ ক্যাসলের স্ট্রাইকার মানকুইলো। তবে ম্যাঞ্চেষ্টারের রক্তচাপ স্থায়ী হতে দেননি রোনাল্ডো। মিনিট ছয়েকের মধ্যেই দ্বিতীয় গোল করে ফের ইউনাইটেডকে এগিয়ে দেন তিনি। ৪-১ গোলে জিতল দল। বাকি দুটি গোলের মধ্যে ১ টি ৮০ মিনিটে ব্রুনো ফার্নান্ডেজের করা বিশ্বমানের গোল এবং শেষ মুহূর্তে লিংগার্ডের গোল। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এখন লিগ শীর্ষে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

1 2 1

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত