নজরবন্দি ব্যুরোঃ আফগানিস্থানে তালিবানি শাসন শুরু হওয়ার পর থেকেই খেলাধুলার জগতে সেই দেশে আমূল পরিবর্তন ঘটতে চলেছে। তালিবানরা আফগানিস্তান দখল নেওয়ার পরেই আফগান মহিলাদের কোনরকম খেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার ফতোয়া জারি করেছে।
আরও পড়ুনঃ স্লোভেনিয়ার মিডফিল্ডার কে দিয়ে বিদেশি সাইন শুরু ইস্টবেঙ্গলের


আর তালিবানদের এই ঘোষণার পরেই ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছে আফগানিস্তানের প্রশাসন যদি এই রকম কোনো সিদ্ধান্ত নেয় তবে নভেম্বরে আফগানিস্তানের বিরুদ্ধে যে টেস্ট ম্যাচ হওয়ার কথা ছিল তারা তারা খেলবে না। অস্ট্রেলিয়ার এই ঘোষণার পরেই এবার আফগানিস্তান ক্রিকেট বোর্ড আতঙ্কে ভুগছে।
তাদের ধারণা পৃথিবীর অন্যান্য ক্রিকেট খেলিয়ে দেশও যদি অস্ট্রেলিয়ার মতো সিদ্ধান্ত নেয় তবে আফগানিস্তান ক্রিকেট ইতিহাসে পরিণত হবে। আর এই ভয় থেকেই আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কর্তা হামিদ শিনওয়ারি একটি বিবৃতি দিয়েছেন। তাতে তিনি আবেদন করেছেন, তাঁদের জন্য যেন দরজা খোলা রাখা হয়।
ওই আবেদনে শিনওয়ারি লিখেছেন, ‘আফগানিস্তানের সাংস্কৃতিক ও ধার্মিক আবহ পরিবর্তনের ক্ষেত্রে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) অপারগ। আমরা ভয় পাচ্ছি, অন্য দেশগুলোও যদি অস্ট্রেলিয়ার পথ অনুসরণ করে, তাহলে ক্রিকেট বিশ্ব থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব।


ক্রিকেট বিশ্বের কাছে আফগান বোর্ডের কাতর আবেদন
আমাদের দেশের ক্রিকেট উন্নয়ন থমকে যাবে। শেষ পর্যন্ত আফগানিস্তান থেকে ক্রিকেটটাই অবলুপ্ত হয়ে যাবে। তাই দয়া করে আমাদের জন্য দরজা খোলা রাখুন। আমাদের সঙ্গে নিয়ে পথ চলুন।’







