নজরবন্দি ব্যুরো: গত বছর শেষ মুহূর্তে আইএসলের দরজা খুলে গিয়েছিল লাল-হলুদ ব্রিগেডের। তাই শেষ মুহূর্তে দেশী- বিদেশী নিয়ে দল নামিয়ে ছিল ইস্টবেঙ্গল। এবছর ও ক্লাব কর্তৃপক্ষ ও লগ্নিকারী সংস্থা সঙ্গে চুক্তি জটে জড়িয়ে আসন্ন আইএসলে কার্যত অনিশ্চিত হয়ে পড়েছিল ইস্টবেঙ্গল।
আরও পড়ুনঃ নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাব, মমতা-র বিরুদ্ধে আসরে নামলেন শুভেন্দু।


তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সেই সমস্যার সমাধান ঘটিয়ে দল গোছানোর কাজ শুরু করে লাল-হলুদ। তাই গতবছরের ভুল শুধরে এবারের দল তৈরিতে বদ্ধ পরিকর লাল-হলুদ ম্যানেজমেন্ট।
সেইমত অরিন্দম ভট্টাচার্য ও শুভ ঘোষের মত দেশী তারকাদের দলে আনার পাশাপাশি প্রথম বিদেশী হিসেবে স্লোভেনিয়ার মিডফিল্ডার আমির ডেরভিসেভিচ কে এক বছরের চুক্তিতে সই করাল ইস্টবেঙ্গল।
স্লোভেনিয়ার মিডফিল্ডার কে দিয়ে বিদেশি সাইন শুরু ইস্টবেঙ্গলের
জানা গিয়েছে , মূলত মাঝমাঠে ই খেলতে পছন্দ করেন ২৯ বছরের এই তারকা। পাসিং ফুটবলের পাশাপাশি ক্রসের তৈরির ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই আমির। এছাড়াও ছোড়া গতির ব্যবহারে বিপক্ষের রক্ষনে ও ভাঙন ধরাতে সক্ষম তিনি। তবে লাল-হলুদ জার্সিতে কতটা কার্যকরী হতে পারেন এই তারকা এখন সেটাই দেখার।









