নজরবন্দি ব্যুরো : গতবারের হিরো আইএসএলে দৃষ্টি নন্দন গোল করে সকল কে তাক লাগিয়ে দিয়েছিল লাল-হলুদের প্রাক্তন তারকা ব্রাইট একবাখরে। তবে এবছর আই এস এলেরর ইতিহাসে দ্রুততম গোল করে ইতিহাসের পাতায় নিজের স্থান করে সবুজ-মেরুন তারকা ডেভিড উইলিয়ামস। বলা যায় কিক অফের পরে মাত্র ১২ সেকেন্ডে উইলিয়ামসের বাঁ পায়ের জোরালো শটে বল জড়িয়ে যায় হায়দরাবাদের জালে।
আরও পড়ুনঃ ২৪ ঘন্টায় ১৪ হাজার আক্রান্তের সাথে ১৭ টি মৃত্যু, করোনায় কাঁপছে বাংলা!


যারফলে তখনই ১-০ ব্যবধানে এগিয়ে যায় এটিকে মোহনবাগান শিবির। এরপরেই সময়ের সাথে ভয়ঙ্কর হতে থাকে উইলিয়ামস রা। তবে ১৮ মিনিটের মাথায় ঘটে যায় বিপত্তি, গোলকিপার অমরিন্দরের ভুলে গোল হজম করে এটিকে মোহনবাগান। এরপর প্রথমার্ধে র শেষে ১-১ ব্যবধানে ই মাঠ ছাড়ে দুই দল।
এরপর দ্বিতীয়ার্ধে ঘটে যায় বিপত্তি, হঠাৎ ই মাঠে অসুস্থ হয়ে পড়েন এটিকে তারকা কাল ম্যাকিউ। যারফলে খেলা ও বন্ধ রাখা হয় বেশ কিছুক্ষন। তবে এরপরেই তাঁর বদলে মাঠে আসেন জনি কাউকো। তাঁর ই দক্ষতার ফলে দ্বিতীয়ার্ধে ফের ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাগান শিবির।
শেষ রক্ষা হল না, এগিয়ে থেকেও জয় অধরা বাগানের
কিন্তু শেষ রক্ষা হয়নি দ্বিতীয়ার্ধে র অতিরিক্ত সময়ে সুযোগ বুঝে সবুজ-মেরুন শিবিরের জাল বল জড়িয়ে দেন হায়দ্রাবাদের সিভেউরো। যারফলে শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয় ডেভিড উইলিয়ামস দের।









