সাত বছর পর আই লিগে মহামেডান স্পোর্টিং।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সাত বছর পর আই লিগে দেখা গেল মহামেডান স্পোর্টিং-কে। জয় নিয়েই দীর্ঘ সময় পর আমার অভিযান শুরু করল মহামেডান স্পোর্টিং। গত শুক্রবারই ইনভেস্টরদের সঙ্গে চলা সমস্যার সমাধান হয়।  শনিবার সুভেদা দিল্লি এফসিকে ১ – ০ গোলে হারায় তাঁরা। গোলটি নিয়েছেন ফয়জল আলি।

আরও পড়ুনঃ শতাধিক শূন্যপদ! দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করল কলকাতা হাইকোর্ট।

করোনা আবহের মধ্যেই শুরু হয়েছিল ইন্ডিয়া সুপার লিগ (ISL)। পাশাপাশি এদিন থেকে শুরু হয়  আই লিগও। জানা গেছে, চলতি বছরের আই লিগে বাংলার একমাত্র মহামেডান স্পোর্টিং। এবং তারা জয়ের মাধ্যমেই ফের তাদের অভিযান শুরু করল।

ম্যাচ শুরুর  হয় দুপুর ২ টোয়। যা নিয়ে ম্যাচের আগের দিন ক্ষোভ প্রকাশ করেছিলেন মহামেডান কোচ হাবিয়া। তিনি বলেন, এই আবহাওয়ায় দুপুর এই সময়ে ম্যাচ হলে প্রভাব পরতে খেলোয়ারদের পারফরম্যান্সে।

সাত বছর পর আই লিগে মহামেডান স্পোর্টিং। কিন্তু এদিন ম্যাচের শুরু থেকে মহামেডান টিমের ফুটবলাররা দুর্দান্ত খেলে সকলের মন জয় করেছে। ম্যাচের প্রথমপর্যায়ে পর ফল ছিল ১–১। বিরতির পর দ্বিতীয় পর্যায়ে একমাত্র গোলটি করেন মহামেডানের ফয়জল আলি। সুভেদা এফসির বিরুদ্ধে তিন পয়েন্ট নিয়ে খেলা শেষ করে মহামেডান স্পোর্টিং।  

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর