‘ভারত ফাইনালে উঠবে না’—সেমির আগে ফের ভবিষ্যদ্বাণী মোহাম্মদ আমিরের, শুরু ট্রোলের ঝড়

সেমিফাইনালের আগে মোহাম্মদ আমিরের দাবি, ‘ভারত ফাইনালে উঠবে না’; আগের ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হলেও অনড় পাক প্রাক্তন পেসার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

এশিয়া কাপ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ—ভারতের কাছে বারবার হার, তবু ভবিষ্যদ্বাণী থামছে না। সেমিফাইনালের আগে ফের ভারতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন পেসার Mohammad Amir। তাঁর সাফ কথা—“ভারত ফাইনালে খেলবে না।” এই মন্তব্য ঘিরে ক্রিকেটমহলে তুমুল চর্চা, আর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ট্রোলের ঝড়।

কী বললেন আমির?

পাকিস্তানের একটি টিভি শো-তে আমির দাবি করেন, ভারত এখনও ‘কমপ্লিট ক্রিকেট’ খেলছে না। তাঁর মতে, “Jasprit Bumrah ছাড়া ভারতের কোনও বোলার ধারাবাহিক ফর্মে নেই। ব্যাটিংয়েও দ্রুত উইকেট পড়ছে। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন লড়াই হবে। কিন্তু আমি নিশ্চিত, ভারত ফাইনালে উঠবে না।”

আমির আরও বলেন, তাঁর আগের সেমিফাইনাল বিশ্লেষণ নাকি সঠিক ছিল, তবে একজন ব্যাটারের (ইঙ্গিত Sanju Samson) ভাল খেলায় ম্যাচের মোড় ঘুরেছে।

আগের ভবিষ্যদ্বাণীগুলো কতটা মিলেছে?

ভারত-পাক ম্যাচের আগে আমির বলেছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে জিততে পারবে না ভারত। কিন্তু একপেশে ম্যাচে বাবরদের হারিয়ে জয় তুলে নেয় ভারতীয় দল। এমনকি ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচের আগেও তাঁর দাবি ছিল—“পাকিস্তান সেমিতে যাক না যাক, ভারত যাবে না।” বাস্তবে সুপার এইট থেকেই ছিটকে যায় পাকিস্তান, আর ভারত পৌঁছে যায় সেমিতে।

ট্রোলের মুখে প্রাক্তন পেসার

ক্রিকেটপ্রেমীদের একাংশের মতে, পাকিস্তান টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পরও শিরোনামে থাকতে ভারতকে টেনে আনছেন আমির। তাঁর ধারাবাহিক ভুল ভবিষ্যদ্বাণী নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ-বিদ্রূপ শুরু হয়েছে।

তবে মাঠের লড়াইই শেষ কথা বলবে। সেমিফাইনালে ভারতের পারফরম্যান্সই ঠিক করবে, আমিরের ভবিষ্যদ্বাণী আবার ভুল প্রমাণিত হয় কি না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত