তৃতীয়বার প্রধানমন্ত্রী হবার পর রাশিয়া সফরে গিয়েছেন নরেন্দ্র মোদি। দীর্ঘ পাঁচ বছর পর তিনি রাশিয়া গেলেন। দুদিনের এই রাশিয়ার সফরে তিনি যেমন রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে দেখা করবেন তেমনি দেখা করবেন রাশিয়া বসবাসকারী ভারতীয়দের সাথেও। গতকাল রাতে পুতিনের সঙ্গে নৈশভোঝে বসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী।



আর সেই নৈশভোজাই পুতিনকে একটি অনুরোধ করেন মোদি। ভারতের অনেকেই কাজের সূত্রে রাশিয়ায় থাকেন। ভালো মাইনের চাকরিও করেন। ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেনের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছে রাশিয়া। সেই যুদ্ধ এখনো চলছে। আর এই যুদ্ধে অনেক ভারতীয়কে তাদের অনিচ্ছা সত্ত্বেও যুদ্ধে জড়িয়ে দেওয়া হয়েছে।

রাশিয়া ইউক্রেনের যুদ্ধে এখনো পর্যন্ত দুই জন ভারতীয়র মৃত্যু হয়েছে। এই বিষয়টি নৈশ ভোজের সময় পুতিনের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী। এর পরেই পুতিন সেনা থেকে ভারতীয়দের ছেড়ে দিতে রাজি হয়ে যান। রাশিয়ার সেনাবাহিনীতে এখনো অনেক ভারতীয় রয়েছেন। তাদের সকলকে ছেড়ে দেওয়া সিদ্ধান্ত নেন রাশিয়ার রাষ্ট্রপতি।


রাশিয়ার সেনা থেকে ভারতীয়দের ছেড়ে দিতে রাজি পুতিন, মোদির অনুরোধ রাখলেন রুশ রাষ্ট্রপতি

এবং তিনি মোদিকে আশ্বস্ত করেন ওই ভারতীয়দের দেশে ফেরার বন্দোবস্ত করবে তার সরকার। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে গোটা পৃথিবী যখন রাশিয়ার বিরুদ্ধে তখন ভারত এই যুদ্ধ নিয়ে প্রকাশ্যে রাশিয়ার বিরোধিতা করেনি, আর দীর্ঘ পাঁচ বছর পর এই যুদ্ধের আবহে মোদির এই সফর আন্তর্জাতিক মহলে আলাদা তাৎপর্য আছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।







