শনিবার বিকেল ৩টেয় লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। তার ঠিক আগেই শুক্রবার রাতে দেশবাসীর উদ্দেশে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এই চিঠিতে তিনি তাঁর সময়কালে দেশের মানুষের জন্য কি কি করেছে তা তুলে ধরা হয়েছে। চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছে,
আরও পড়ুন: জোট জট কাটাচ্ছে বাম- কংগ্রেস! দক্ষিণ কলকাতা বামেদের ছেড়েছে কংগ্রেস

“ দেশের ১৪০ কোটি মানুষ আমার পরিবার। তাঁদের সঙ্গে আমার বিশ্বাস, সহযোগিতা এবং সমর্থনের সম্পর্ক। এই সম্পর্ক আমি শব্দে বর্ণনা করতে পারব না। আমার এই পরিবারের মানুষদের জীবনে সার্বিক উন্নয়ন আনতেই আমাদের নীতিগুলি প্রণয়ন করা হয়েছে। আমাদের প্রত্যেক সিদ্ধান্ত গরিব, কৃষক, যুব সম্প্রদায় এবং মহিলাদের জীবনস্তরে পরিবর্তন আনার জন্য নেওয়া হয়েছে”।

তিনি চিঠিতে আরও বলেছেন, “আপনাদের বিশ্বাস এবং সমর্থন পেয়েছি বলেই আমরা জিএসটি চালু করতে পেরেছি। ৩৭০ ধারার অবলুপ্তি সম্ভব হয়েছে। সন্ত্রাসবাদ এবং মাওবাদীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আপনাদের বিশ্বাস ও সমর্থন ছিল বলেই গত ১০ বছরে এমন ঐতিহাসিক ও বড় পদক্ষেপ করতে আমরা সফল হয়েছি”।
লোকসভা ভোটের প্রাক্কালে দেশবাসীকে মোদির খোলা চিঠি, প্রতিবাদে তৃণমূল

কিন্তু মোদির এই চিঠি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সরকারি খরচের অপব্যয় করে ভুয়ো বিজ্ঞাপন দিয়ে কেন্দ্র মানুষকে বিভ্রান্ত করছে, এমন অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে চিঠি লিখেছিল তৃণমূল। এবার আদর্শ আচরণবিধি লাগুর ঠিক আগে মোদির এহেন প্রচার কৌশল নিয়ে উঠছে নানান প্রশ্ন।



