সামনেই লোকসভা নির্বাচন। আজ ঘোষণা হবে নির্বাচনের দিনক্ষণ। ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে রাজ্যের শাসকদল। ২০ আসনে প্রার্থী ঘোষণা করেছে রাজ্যের বিরোধী দল। কংগ্রেসের জন্য জোটের রাস্তা খোলা রেখে ১৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে বামেরা।

আরও পড়ুন : অবশেষে মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধি বিলে সই রাজ্যপালের, এপ্রিল থেকেই বাড়বে বেতন
সিপিএমের সঙ্গে আসন সমঝোতার প্রস্তাব সামনে রেখে দলীয় বৈঠকে আলোচনায় কংগ্রেসের সাথে ঠিক হয়েছিল দক্ষিণ কলকাতায় আসন রাখবে কংগ্রেস। কিন্তু সেই আসনে প্রার্থী দিয়েছে বামেরা। এই নিয়ে কার্যত ক্ষোভ তৈরি হয়েছে কংগ্রেসের মধ্যে।

সূত্রের খবর, প্রদেশ কংগ্রেস দক্ষিণ কলকাতার বদলে উত্তর কলকাতার আসন চেয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছে অধীর চৌধুরী বলেছেন, ওই দক্ষিণ কলকাতার আসনটি বরাবর কংগ্রেসের। ১৯৯৮ সালে শেষবারের মত ওই আসনে কংগ্রেসের সাংসদ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

জোট জট কাটাচ্ছে বাম- কংগ্রেস! দক্ষিণ কলকাতা বামেদের ছেড়েছে কংগ্রেস
বৈঠকে আলোচনার পরও কি করে গোপনে জেলা সভাপতিকে না জানিয়ে দক্ষিণ কলকাতার আসন বামেদের ছাড়া হল তা নিয়েও উঠেছে প্রশ্ন? সূত্রের খবর, ফের রবিবার বৈঠক হতে পারে বাম– কংগ্রেসের। রাজ্যে ২০১৬ এর বিধানসভা নির্বাচনে এইরুপ পরিস্থিতি হয়েছিল।



