নজরবন্দি ব্যুরোঃ তৃণমূলের ২১ জন ২১ জন বিধায়ক যোগাযোগ রাখছেন তাঁর সঙ্গে। জুলাই মাসে কলকাতা সফরে এসে বোমা ফটিয়েছিলেন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী। শনিবার আরও একবার বোমা ফাটালেন মহাগুরু। নিজের পুরাতন মন্তব্যে অনড় থেকেই জানালেন ব্যাক আপ ছাড়া কথা বলি না। ২১ এর সংখ্যা আগের থেকে বাড়তে পারে বলেও ইঙ্গিত দিলেন তিনি।
আরও পড়ুনঃ Durga Puja22: কেন মহালয়া, কি তার ইতিহাস? জানুন


এদিন সুকান্ত মজুমদারের পাশে সাংবাদিক বৈঠক থেকে মিঠুন চক্রবর্তী বলেন, আমি আগেও বলেছি আবার বলছি আমার কোনও ব্যাক সাপোর্ট না থাকলে আমি কিছু বলি না। আমি যা বলেছি, আই স্ট্যান্ড বাই। খালি সময়ের অপেক্ষা করুন। নিজেদের ক্যামেরা প্যান করুন। এক জুম করুন নিজেরাই দেখতে পাবেন।
তবে কী সংখ্যা বাড়বে? সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাগুরু বলেন, এগুলো বলা মানে ধরে ফেলবেন। ২১ থেকে কমেনি এটুকু বলতে পারি। তবে দলের অনেকেই বলছেন সকলকে নেওয়া যাবে না। একই প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা নিজেও।

তাঁর কথায়, এটা কিন্তু একটা প্রশ্ন। সুকান্ত মজুমদার আগেই বলেছেন। অনেকেই এটা নিজে বিরোধিতা করেছেন। যে পচা আলু নেবো না। আমি বলেছি, আমি এত বোকা নই। যে আমি আবার সেই ভুলটাই করব। কিন্তু সময় এলে দেখতে পারবেন। আমি ব্যাক আপ ছাড়া কথা বলিনি। আগেও বলিনি। এখনও বলব না। একটু আস্তে আস্তে চলি।


একইসঙ্গে প্রত্যেক দিন যেভাবে রাজ্যের একাধিক প্রান্ত থেকে টাকা উদ্ধার হচ্ছে সেবিষয়ে মিঠুন চক্রবর্তীর বার্তা, হতাশায় ভুগি যে এত টাকা আয় করতে পারলাম না। টাকা উদ্ধারের ঘটনায় বন্ধুরা মাঝে মাঝে মজা করে। দোষ না করলে ইডি-সিবিআইয়ের তদন্তে ভয় কীসের?
ব্যাক আপ ছাড়া কথা বলি না, সাফ জানালেন মহাগুরু

একইসঙ্গে মুখ্যমন্ত্রীর মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় মিঠুন বলেন, উনি ঠিক কথা বলছেন। কারণ, তদন্ত হয়েছে আদালতের নির্দেশে। একইসঙ্গে বম্নগ বিজেপির বিরোধিতা নিয়ে তাঁর প্রশ্ন বঙ্গ বিজেপি কি করেছে? তাঁরা তো বিচারপতি কে গিয়ে কিছু বলেছি। আমি আগেও বলেছি, যদি আপনি কিছু না করে থাকেন, তাহলে আরাম করে এসি ঘরে ঘুমান।







