মুসলিম পরিবারের সন্তান হয়েও মৌলবাদীদের রোষে মীর!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মুসলিম পরিবারের সন্তান হয়েও মৌলবাদীদের রোষে মীর! ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারত। এখানে বাস নানা ধর্ম, নানা জাতি, নানা বর্ণ, নানা ভাষার মানুষের। একে অপরের সহনাগরিক সকলেই। ধর্মীয় বিভেদ গুরুত্ব পায় না এখানে কোনদিনই।

আর পড়ুনঃ বলিউডের আশঙ্কা অবশেষে সত্যি, এনসিবি-র সমন দীপিকা সহ এক ঝাঁক তারকা কে।

Shamim Ahamed Ads

এইগুলো কি সত্যিই? নাকি মানুষের মানুষের প্রতিনিয়ত ধর্মের কারণে তৈরি হচ্ছে দূরত্ব?মৌলবাদীদের শিকার হওয়া রেডিও সঞ্চালক মির আফসার আলি র ঘটনায় এমনই নানান প্রশ্নের ভিড় করছে।

সোশ্যাল মিডিয়ায় বুধবার বিকেলে মেয়ের একটি ছবি পোস্ট করেন। সোশ্যাল মিডিয়া হোক কিংবা টিভির পর্দা সব জায়গায় তার অনুরাগী প্রচুর। তাইতো ভাইরাল হয়ে যায় তার পাঞ্জাবি,জহর কোট পরা ছবি। তার অনুরাগীরা প্রশংসায় পঞ্চমুখ হন মেয়ের ছবি দেখে।

কিন্তু নজর এড়ালো না সেই ছবি মৌলবাদীদের। মৌলবাদীরা ক্যাপশন দেখে ধারণ করল কার্যত রণমূর্তি। ‘অপরাধ’ মীরের একটাই, ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন ” ধীরে ধীরে পুজোর মুডে ঢুকছে দেখো কে?”

মুসলিম পরিবারের সন্তান হয়েও মৌলবাদীদের রোষে মীর! মৌলবাদীদের চক্ষুশূল হয়ে উঠলেন মীর এই ক্যাপশন এর কারণেই। দুর্গা পুজো নিয়ে ‘আদিখ্যেতা’ করছেন কিনা একজন মুসলমান পরিবারের সন্তান? মৌলবাদীরা এই প্রশ্ন তুলতে শুরু করে।এমনকি নানান কুরুচিকর আক্রমণ করতে থাকে তার পরিবার নিয়েও মৌলবাদীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত