নজরবন্দি ব্যুরো: বলিউডের আশঙ্কা অবশেষে সত্যি, সুশান্ত মৃত্যু মামলায় মাদকযোগ উঠে আসার পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য জাতীয় মাদক তদন্তকারী সংস্থা এনসিবি র হাতে। মাদকযোগে রিয়া চক্রবর্তী ভাই সৌভিক সহ ৫ জন বর্তমানে জেল হেফাজতে। সূত্র মারফত জানা যাচ্ছিলো রিয়া তার ২০ পাতার দীর্ঘ বয়ান এ বেশ কিছু প্রথম সারির অভিনেতা পরিচালকদের নাম করেছে।উঠে আসছিলো নবাব কন্যা সারা সহ একাধিক নায়িকার নাম।
আর পরুনঃ শীতে আরও দাপট দেখাবে করোনা, আশঙ্কায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য সরকারের।
আশঙ্কায় ছিল আরব সাগর তীরের বলিউড দুনিয়া। কখন বুঝি ডাক পড়ে এনসিবি দপ্তরে. সেই আশঙ্কা অবশেষে সত্যি হল। মাদক যোগে সমন পাঠানো হল দীপিকা পাডুকোন , সারা আলী খান, রকুলপ্রীত , শ্রদ্ধা কাপুর কে। সূত্রের খবর সবাইকে সমন আলাদা আলাদা সময়ে এনসিবি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। বুধবার ১০.৩০ এ হাজিরা দিতে বলা হয়েছে দীপিকাকে। বাকিদের ও আলাদা সময় দেওয়া হয়েছে।
প্রসঙ্গত দীপিকার ম্যানেজার করিশ্মাও রয়েছে এনসিবি র নজরে। সােমবার এনসিবির আধিকারিকদের হাতে মাদক নিয়ে বি টাউন তারকাদের একটি চ্যাট প্রকাশ্যে আসে। যেখানে ডি ও কে-র মধ্যে মাদক নিয়ে বিভিন্ন কথা চালাচালি হতে দেখা যায়। মাদক প্রসঙ্গে তাদের মধ্যে একাধিক বার কথা চালাচালি হয়েছে বলে দাবি করে এনসিবি।
বলিউডের আশঙ্কা অবশেষে সত্যি, বলিউডের একাংশের দাবি, ‘ডি’ আসলে দীপিকা পাদুকোন। আর ‘কে’ হচ্ছেন করিশ্মা। তারপরেই সমন পাঠানোর তোরজোর শুরু করে এনসিবি. এখন জেরার পর মাদক তদন্ত কোন দিকে মোড় নেয় সেই দিকে তাকিয়ে দেশ. মাদকযোগে এত বড় বড় নাম সামনে আসার পর যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। আশঙ্কায় দিন কাটছে গোটা সিনে দুনিয়ার।



