নজরবন্দি ব্যুরোঃ আবারও মিলল ‘টাকার পাহাড়’ ! তবে, এবারের ঘটনাস্থল পশ্চিমবঙ্গ নয়, বরং তার পড়শি বিহার ৷ শনিবার বিহার সরকারের এক আধিকারিকের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে নগদ টাকা উদ্ধার করলেন নজরদারি সংস্থার প্রতিনিধিরা।
আরও পড়ুনঃ দেড় ঘণ্টার প্রবল বৃষ্টিতে বানভাসি উত্তর কোলকাতা, জল ঢুকল মেডিক্যাল কলেজেও


বিহারের কিষানগঞ্জ ডিভিশনের রুরাল ওয়ার্ক ডিপার্টমেন্টের (RWD) এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয়কুমার রাইয়ের বাড়িতে শনিবার হানা দেয় ভিজিল্যান্স দপ্তরের আধিকারিকরা। তাঁদের কাছে রাইয়ের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ছিল। সূত্রের খবর, ক্যাশিয়ার এবং জুনিয়র ইঞ্জিনিয়ারের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ছিল।

সেই সূত্র ধরেই এদিন সঞ্জয়কুমারের বাড়িতে হানা দেয় ভিআইবি। বেঞ্চেসূত্রের খবর, সঞ্জয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ঘুষ নেওয়ার অভিযোগ উঠছিল ৷ তাঁর অধীনে থাকা জুনিয়র ইঞ্জিনিয়র এবং ক্যাশিয়ারই এই অভিযোগ করেছিলেন বলে দাবি ৷



সেই সূত্র ধরেই সঞ্জয়ের উপর নজরদারি শুরু করা হয় ৷ ঘুষ নেওয়ার প্রমাণ হাতে আসতেই সঞ্জয়ের বাড়িতে অভিযান চালানোর সিদ্ধান্ত নেন তদন্তকারী আধিকারিকরা ৷ আর তাতেই মেলে সাফল্য ৷ একজন সাধারণ সরকারি আধিকারিকের বাড়ি থেকে উদ্ধার হয় কাঁড়ি কাঁড়ি নগদ টাকা।
আবারও মিলল ‘টাকার পাহাড়’! ইঞ্জিনিয়ারের বাড়িতে উদ্ধার ঘুষের কোটি-কোটি টাকা
অপর দিকে ঘুষকাণ্ডের অভিযোগে বিহারের একাধিক এলাকায় তল্লাশি চলছে। একাধিক জুনিয়র ইঞ্জিনিয়ার এবং ক্যাশিয়ারের বাড়িতে। মোট ৩ জনের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৪ কোটি টাকা নগদ উদ্ধার করেছে ভিআইবি।







