নজরবন্দি ব্যুরো: তৃতীয় দফার ভোটের আগে বিজেপি প্রার্থীর সঙ্গে বাংলার ‘মহারাজা’ সৌরভ গঙ্গোপাধ্যায় কে একসাথে দেখা গেল।আগামীকাল তৃতীয় দফার ভোট শুরু হচ্ছে রাজ্যে। তার আগে একটা ছবি ফের অনেক প্রশ্ন এবং জল্পনা উসকে দিল। অনেকেই প্রশ্ন করতে শুরু করেছেন,শেষ দফার ভোটের মনোনয়নও কি পেশ হয়ে গিয়েছে? সম্প্রতি সৌরভের সঙ্গে দেখা করার পর ছবিটি টুইট করেছেন বিজেপি নেতা অশোক দিন্দা।
আরও পড়ুনঃ মমতার জেদে আনুপ্রানিত জয়া, প্রচার শুরু করলেন প্রার্থী অরূপ বিশ্বাসের হয়ে।


সেখানে তিনি লিখেছেন ‘দীর্ঘ সময় পর দাদার সঙ্গে দেখা।’ সেই ছবি নিয়েই শুরু জল্পনা। কেন হঠাৎ দিন্দা দেখা করলেন প্রাক্তন ক্রিকেট অধিনায়কের সঙ্গে? তাহলে তাঁকে মানানোর দায়িত্ব কি দিন্দার ওপরেই দিয়েছে দল? কারণ দীর্ঘদিন ধরে এই জল্পনাই চলছে, সৌরভ রাজনীতিতে আসছে। এবং বিজেপি তে যোগ দিচ্ছেন।
প্রসঙ্গত, বাংলায় বিজেপি জিতলে সৌরভ গঙ্গোপাধ্যায় কে মুখ্যমন্ত্রী করতে চায় বলে কানাঘুষো শোনা গিয়েছিল । এজন্য বারবার দাদার দরবারে নাকি দূত পাঠিয়েছে। এমনকী ব্রিগেডের মাঠে মোদির সভায় মিঠুনের সঙ্গে তাঁরও থাকার কথা শোনা গেছিল।সেসব জল্পনায় অবশ্য জল ঢালেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। মিঠুন সভায় উপস্থিত হলেও তিনি যাননি। তার আগে অসুস্থ হয়ে দীর্ঘদিন বাড়িতেই ছিলেন তিনি। তখন খবর নিয়েছিলেন অমিত শাহ থেকে শীর্ষ নেতারা।
যদিও সেই সময় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁর যোগদান নিয়ে বলেছিলেন, ‘আমার এ নিয়ে কোনও ধারণা নেই। বৈঠকে এ নিয়ে কোনও আলোচনা হয়েছে কিনাও জানি না।’









