মমতার জেদে আনুপ্রানিত জয়া, প্রচার শুরু করলেন প্রার্থী অরূপ বিশ্বাসের হয়ে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মমতার জেদে আনুপ্রানিত জয়া, প্রচার শুরু করলেন প্রার্থী অরূপ বিস্বাসের হয়ে। বাঙালিকে ডাক দিলেন মমতার হাত ধরার, প্রসঙ্গে জয়া বচ্চন শোনালেন রবি ঠাকুরের কবিতা। তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকের পর ধন্যি মেয়ে রোড শো করলেন টালিগঞ্জের প্রার্থী অরুপ বিশ্বাসের হয়ে। বিজেপি বহিরাগত দাবি তুলে “বাংলা নিজের মেয়েকেই চায়” এই ক্যাচলাইনেই এবার ভোটপ্রচার সারছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তার মধ্যেই আজ বাংলার মেয়ের হয়ে প্রচার শুরু করলেন আরেক বঙ্গকন্যা জয়া বচ্চন। মুলায়ম-অখিলেশের পার্টি এবারের নির্বাচনে তৃণমূলকে নৈতিক সমর্থন দিয়েছে। এবার দলের হয়ে তৃণমূল কংগ্রেসের সমর্থনে বাংলায় এলেন জয়া বচ্চন। আগামী কয়েকদিনে রাজ্যে একধিক কর্মসুচী সারবেন তিনি। ইতমধ্যে তৃণমূল ভবনে করেছেন সাংবাদিক বৈঠক করেছেন তিনি, তার পরই শুরু করলেন প্রার্থী সমর্থনে রোড শো।

আরও পড়ুনঃ কয়লা কান্ড নিয়ে এবার বিস্ফোরক অভিষেক, অস্বস্তিতে BJP

সাংবাদিক বৈঠকেই তিনি জানিয়েছিলেন কয়েকদিনে টানা কর্মসুচী আছে তাঁর, আর পরক্ষনেই জানিয়েছিলেনবেশি ভেবে কিছু করতে পারেন না তিনি। তাই কী বলবেন আর কী বলবেন না আগে থেকে পরিকল্পনা করতে পারেন না। কথার শুরু করেছিলেন ‘মমতাদির জন্য ভালোবাসা’ জানিয়ে, আর তার পরেই প্রসঙ্গে তিনি শোনান ঠাকুরের কবিতা। রবিন্দ্রনাথ ঠাকুরের “বাংলার মাটি বাংলার জল’ কবিতার দুলাইন তিনি শুনিয়ে বলেন, সকল বাঙালিকে এক হতে, আর সকল ভাই বোনেদের আওহান জানিয়েছিলেন তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হাত আরও শক্ত করে ধরতে।

বাংলায় এসেই ঘরের মেয়ে জানিয়েছিলেন অভিনয় করতে নয়, এসেছেন রাজনৈতিক ক্রিয়া কলাপে আর এক মেয়েকে সমর্থন করতে। “আমাকে দলের তরফে আসতে বলা হয়েছে তাই আমি এসেছি।” সমাজ বাদী পার্টির হয়ে বাংলায় তৃণমূল কংগ্রেসের একাধিক নির্বাচনী জনসভা করবেন তিনি। আর তার শুরু হল অরুপ বিশ্বাসের সমর্থনে রোড শো। । মাথায় সমাজবাদী পার্টির লাল টুপি, মুখে মাস্ক পরে হুড খোলা গাড়িতে চেপে রাস্তায় দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষের জন্য হাত নাড়লেন, প্রচার করলেন অরূপ বিশ্বাসের হয়ে।

মমতার জেদে আনুপ্রানিত জয়া, প্রচার শুরু করলেন প্রার্থী অরূপ বিস্বাসের হয়ে। এতদিন জয়া বাংলায় এসেছেন সিনেমার একাধিক কাজে, কিন্তু রাজনৈতিক প্রচারে মমতা বন্দোপাধ্যায়ের সমর্থনে এই প্রথম। বাংলার ঘরের মেয়ের সমর্থনে আর এক মেয়েকে পেয়ে উচ্ছসিত জনগন। দুদিকে মানুষের ঢল লক্ষ্যনীয় ছিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত