নজরবন্দি ব্যুরো: ফুটবলের রাজপুত্র দিয়াগো মারাদোনা গত বছর ২৫ নভেম্বর মারা গিয়েছিলেন। তার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে গিয়েছিল গোটা ফুটবল মহল থেকে গোটা পৃথিবী ।তবে দিয়েগো মারাদোনার মৃত্যু নিয়ে বহু প্রশ্ন অনেক মানুষের মনে। এরমধ্যেই তদন্ত শুরু হল ৭ জনের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ করোনা তারপর ব্ল্যাক ফাঙ্গাস! এবার সন্ধান মিললো ‘হোয়াইট ফাঙ্গাসের’


মারাদোনাকে পরিকল্পনা মাফিক খুন করার অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। আদালত সূত্রে এমনটাই খবর গিয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। সূত্র মারফত জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে রয়েছেন স্নায়ু শল্যচিকিৎসক লিয়োপল্ডো লুক,মনোরোগ বিশেষজ্ঞ অগাস্টিনো কোসাশভ এবং মনোবিজ্ঞানী কার্লোস ডিয়াজ।অভিযোগ প্রমাণিত হলে ৮ থেকে ২৫ বছরের জন্য কারাদণ্ড হতে পারে তাঁদের।
মারাদনা গত বছর ২৫ নভেম্বর মারা গিয়েছিলেন। জানা হয়েছিল হৃদরোগে আক্রান্ত হন মারাদোনা। তবে তাঁর মৃত্যু নিয়ে তদন্ত শুরু হয়।সেই তদন্তেই জানা গিয়েছে তাঁর চিকিৎসায় গাফিলতি হয়েছে।
প্রসঙ্গত,অভিযুক্তদের দেশ ছাড়তে বারণ করা হয়েছে। মারাদোনার ২ মেয়ে লুকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর মারাদোনার শরীর আরও খারাপ হয়ে যাওয়ার জন্য লুককে দায়ি করেন মারাদোনার ২ মেয়ে।









