জেলে ভরলে জেল ফুটো করে বেরিয়ে আসব! বিজেপিকে ওপেন চ্যালেঞ্জ মমতার

একই সঙ্গে ইডি বা অন্যান্য কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূলনেত্রী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

উত্তরবঙ্গ সফর সেরে বৃহস্পতিবার নদীয়ায় সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর এদিনের সভায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গ্রেফতারির কথা স্মরণ করে তৃণমূলনেত্রী কেন্দ্র সরকারকে বেলাগাম ভাষায় আক্রমণ করে বলেন, আমাকে জেলে ভরলে আমি জেল ফুটো করে বেরিয়ে আসব! একই সঙ্গে ইডি বা অন্যান্য কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা।

আরও পড়ুন: গণপরিবহনে ব্যাপক পরিবর্তন, অচিরেই চালু হবে ই-বাস, বাজেটে জানালেন নির্মলা

এদিন বিজেপির নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) চাঁচাছোলা ভাষায় বলেন, ‘‘আমরা চোর আর আপনারা সব সাধু? মানুষের টাকা লুট করে বড় বড় কথা! চোরের মায়ের বড় গলা। শূন্য কলসির আওয়াজ বেশি। আমাদের ছেলেমেয়েরা কেউ চোর না। হাতের পাঁচটা আঙুল সমান হয় না। তাই বলে হাত কেন কেটে দিতে হবে?’’

জেলে ভরলে জেল ফুটো করে বেরিয়ে আসব! বিজেপিকে ওপেন চ্যালেঞ্জ মমতার
জেলে ভরলে জেল ফুটো করে বেরিয়ে আসব! বিজেপিকে ওপেন চ্যালেঞ্জ মমতার

পাশাপাশি মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‘সিপিএম থেকে কিছু লোক আমাদের দলে ঢুকেছিল। তারা বিভিন্ন অন্যায় করেছে। গরু পাচার, কয়লা পাচার যাই হচ্ছে, তাতেই তৃণমূলের নাম জড়িয়ে দেওয়া হচ্ছে। গরু পাচার তো হচ্ছে সীমান্ত দিয়ে। ওখানে পাহারা দেয় বিএসএফ। কয়লা কে দেখে? সিআইএসএফ। কাদের সংস্থা? কেন্দ্রের। কোল ইন্ডিয়া কাদের? কেন্দ্রের। সব তোমাদের! আর দোষ তৃণমূলের?’’

জেলে ভরলে জেল ফুটো করে বেরিয়ে আসব! বিজেপিকে ওপেন চ্যালেঞ্জ মমতার

জেলে ভরলে জেল ফুটো করে বেরিয়ে আসব! বিজেপিকে ওপেন চ্যালেঞ্জ মমতার

নদীয়ার সভা থেকে এদিন মমতা (Mamata Banerjee) ফের একলা চলো-এর বার্তা দেন। বলেন, “আমরা দিল্লি দখল করব। বাংলাই পথ দেখাবে। আমরা জোট চেয়েছিলাম। কংগ্রেস আর সিপিএম জোট করেছে। আমি সিপিএম করি না, আমি বিজেপি করি না। আমি মা মাটি মানুষ করি। আমরা একাই লড়ব।”

জেলে ভরলে জেল ফুটো করে বেরিয়ে আসব! বিজেপিকে ওপেন চ্যালেঞ্জ মমতার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন