গণপরিবহনে ব্যাপক পরিবর্তন, অচিরেই চালু হবে ই-বাস, বাজেটে জানালেন নির্মলা

এদিনের বাজেট ঘোষণায় ইভির নির্মাণ এবং চার্জিং পরিকাঠামোর উপর জোর দিলেন অর্থমন্ত্রী।  

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভার প্রাক্কালে অন্তর্বর্তী বাজেট (Budget 2024) পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। আর এই বাজেটে গণপরিবহনে ব্যাপক পরিবর্তনের কথা জানালেন তিনি। আগামী কয়েক বছরের মধ্যে দেশজুড়ে চালু হবে ই-বাস। এদিনের বাজেট ঘোষণায় ইভির নির্মাণ এবং চার্জিং পরিকাঠামোর উপর জোর দিলেন অর্থমন্ত্রী।

আরও পড়ুন: প্যানেল প্রকাশের পরদিনই হাই কোর্টে মামলা দায়ের, ফের অস্তাচলে প্রাথমিকের নিয়োগ?

প্রসঙ্গত, ইভি গাড়ি নির্মাণে খুব পিছিয়ে নেই ভারত। ইতিমধ্যেই প্রতিযোগিতার বাজারে ভারত নিজেদের অন্তর্ভুক্ত করেছে। নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) বাজেট (Budget 2024) ঘোষণায় জানালেন, আগামীদিনে ভারতের রাস্তায় চালু হবে ইলেকট্রিক বাস, গণপরিবহন ক্ষেত্রে এক নয়া দিশা দেখাবে ই-বাস। তবে ইভি ইকোসিস্টেমকে মজবুত করা, ভারতে ইভি উৎপাদনে জোর দেওয়ার দিকে ইঙ্গিত থাকলেও অন্যান্য কোনও বিষয়ে আলোচনা নেই এই বাজেটে। পরিবহনের ক্ষেত্রে ভারত যে ক্রমেই সবুজায়নের দিকে ঝুঁকছে সে ইঙ্গিত অবশ্য বাজেটে (Budget 2024) দিয়েছেন নির্মলা সীতারামন।

গণপরিবহনে ব্যাপক পরিবর্তন, অচিরেই চালু হবে ই-বাস, বাজেটে জানালেন নির্মলা
গণপরিবহনে ব্যাপক পরিবর্তন, অচিরেই চালু হবে ই-বাস, বাজেটে জানালেন নির্মলা

অন্যদিকে, অন্তর্বর্তী বাজেটে (Budget 2024) আয়কর পরিকাঠামোয় কোনও পরিবর্তন আসছে না। কিছু কিছু ক্ষেত্রে মার্চ মাস পর্যন্ত ছাড় ছিল, সেগুলির মেয়াদ ২০২৪ এর ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হল। এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) ঘোষণা করেন, মহিলাদের জন্য চালু প্রকল্প ‘লাখপতি দিদি’ নিয়েও নতুন ঘোষণা হয়েছে। তিনি জানিয়েছেন, এতদিন ২ কোটি মহিলার অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যমাত্রা ছিল এই প্রকল্পে। আগামী দিনে সেই লক্ষ্যমাত্রা ৩ কোটি বাড়ানো হচ্ছে।

গণপরিবহনে ব্যাপক পরিবর্তন, অচিরেই চালু হবে ই-বাস, বাজেটে জানালেন নির্মলা

গণপরিবহনে ব্যাপক পরিবর্তন, অচিরেই চালু হবে ই-বাস, বাজেটে জানালেন নির্মলা

পাশাপাশি, এই বাজেট (Budget 2024) থেকে জানা গিয়েছে, কৃষকদের আয় বাড়ানো হবে। মাইক্রো ফুড প্রসেসিংয়ে ক্রেডিট লিঙ্কেজ করা হবে। তেল উৎপাদনে ভারত আত্মনির্ভর হবে। সর্ষে, সূর্যমুখী সহ তৈলবীজগুলির উৎপাদন বাড়ানো হবে। উন্নতির স্বার্থে আধুনিক কৃষি পদ্ধতি অনুসরণ করা হবে। ভারত বিশ্বের সবথেকে বড় দুগ্ধ উৎপাদক, কিন্তু চাহিদা অনুযায়ী প্রাণীর সংখ্যা কম। সেইদিকে গুরুত্ব দেওয়া হবে। মৎস সম্পদকেও বিশেষ গুরুত্বের মধ্যে আনা হচ্ছে। প্রসার ঘটবে বিমান বন্দরগুলির। ভারতীয় বিমান সংস্থাগুলি ১০০০ নতুন বিমানের বরাত দিয়েছে বলেও জানানো হয়েছে।

গণপরিবহনে ব্যাপক পরিবর্তন, অচিরেই চালু হবে ই-বাস, বাজেটে জানালেন নির্মলা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত