DA আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে চান খোদ মুখ্যমন্ত্রী, আগামীকাল নবান্নে বৈঠকের সম্ভাবনা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ডিএ ইস্যুতে ধুন্ধুমার রাজ্য-রাজনীতি। বিগত কয়েক মাস ধরে বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীদের একাংশ। সরকারের পক্ষ থেকে একাধিকবার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করা হলেও তা ফলপ্রসূ হয়নি। রাজ্য ও আন্দোলনকারীরা প্রথম থেকেই নিজেদের জায়গায় অনড় ছিল।

আরও পড়ুন: Sukanta Majumdar: তীব্র দাবদাহ উপেক্ষা করে সড়কে জনতার ঢল! কনভয় থামিয়ে ভিড়ে মিশে গেলেন সুকান্ত

তবে বেশ কয়কদিন আগেই DA আন্দোলনকারীদের কথা ভেবে এ বছর বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত ৩ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছে রাজ্য। তবে তাতে মন গলেনি সরকারি কর্মীদের। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে অনড় তারা। এরপরেই রাজ্যের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ডিএ সরকারের ঐচ্ছিক বিষয় বাধ্যতামূলক নয়। শুধু তাই নয়, এই জল গড়িয়েছে শীর্ষ আদালত পর্যন্ত। তাতেও খুব একটা সুফল মেলেনি।

DA আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে চান খোদ মুখ্যমন্ত্রী, এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলবে কি সমাধান
DA আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে চান খোদ মুখ্যমন্ত্রী, এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলবে কি সমাধান

অবশেষে এবার ডিএ আন্দোলনকারীদের সমস্যার কথা ভেবেই তাঁদের সঙ্গে কথা বলতে চান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে, আগামী কাল কিছু আন্দোলনকারীদের সঙ্গে তিনি কথা বলতে চান। যেহেতু এর আগেও একাধিকবার নবান্নে বৈঠক করেও কোনও সুফল মেলেনি। সেই কারণেই এবার আন্দোলনকারীদের মুখোমুখি হতে চান মুখ্যমন্ত্রী।

DA আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে চান খোদ মুখ্যমন্ত্রী, এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলবে কি সমাধান

সূত্রের খবর, আগামিকাল অর্থাৎ বুধবার দুপুর ৩ টেয় নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে ডিএ আন্দোলনকারীদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এপ্রসঙ্গে মঙ্গলবার বৈঠকের মুখ্যমন্ত্রী জানান, “আমি ডিএ এর কয়েকজন আন্দোলনকারির কথা বলতে চেয়েছিলেন। আমি তাঁদের সঙ্গে বসব।” এই বৈঠক ইতিবাচক হবে বলেই মনে করা করেছেন রাজনৈতিক মহলের একাংশের। যদিওবা মুখ্যমন্ত্রীর মুখোমুখি বসে নিজেদের সমস্যা তুলে ধরলে সমস্যা মিটবে বলে আশাবাদী আন্দোলনকারীদের একাংশ।

DA আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে চান খোদ মুখ্যমন্ত্রী, এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলবে কি সমাধান

DA আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে চান খোদ মুখ্যমন্ত্রী, এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলবে কি সমাধান

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর