তৃতীয় বারের জন্য নবান্নে যাবেন তিনি, রাজভবনে শপথ নিলেন মমতা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তৃতীয় বারের জন্য নবান্নে যাবেন তিনি, জিতে গেছেন ২১ এর নির্বাচন। সকল প্রতিপক্ষকে হারিয়ে ২০০এর বেশি আসনে লিড  দিয়েছে মমতা বন্দোপাধ্যায়ের মা-মাটি-মানুষের সরকার। অন্য দিকে বিরোধী দল হিসেবে ১০০ এর কম আসন নিয়ে উঠে এসেছে বিজেপি। সেই অর্থে একবার ফের বাংলায় সরকার গড়ছে তৃণমূল কংগ্রেস।

আর পড়ুনঃ নন্দীগ্রামে পুনর্গণনার সম্ভবনা উড়িয়ে রিটার্নিং অফিসারকে সুরক্ষা নির্বাচন কমিশনের।

তৃইতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন বাংলার মেয়ে মমতাই। ভোটে জেতার পরের দিনই জয়ী বিধায়কদের।  নিয়ে জরুরি বৈঠক করেছেন তিনি, দেখা করেছিলেন রাজ্য পালের সঙ্গেও। জমা দিয়েছেন কাল ইস্তফা পত্র, আর আজ তৃতীয় বারের জন্য তাঁর শপথ গ্রহণ।

জয়ী হয়েই বলেছিলেন, এই মুহুর্তে বড়ো বিজয় উল্লাস নয়, প্রথম কাজ কোভিড মোকাবিলা। সেই মতো আজ রাজভবনে শপথ গ্রহণ করবেন সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে। বিরোধী দল গুলির মধ্যে আমন্ত্রণ জানানো হয়েছিল বিরোধী দল বিজেপি, কংগ্রেস ও সিপিএম-এর একাধিক নেতাকে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, সিপিএম-এর বর্ষীয়ান নেতা বিমান বসু, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রমুখকেও আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে।

তৃতীয় বারের জন্য নবান্নে যাবেন তিনি, শপথ নেওয়ার কারণেই সকাল ১০.২৮ নাগাদ রাজ ভবনে যান তিনি, সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর।  পৌঁছেছেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম।  কিছুক্ষণ পরেই উপস্থিত হন রাজ্যপাল। ১০.৫০ নাগাদ তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল।
শপথ নিয়ে বাংলার মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন দলনেত্রী, তার পাশাপাশি সরব হয়েছেন রাজনৈতিক হিংসা নিয়ে। সব রাজনৈতিক দলের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন তিনি। সঙ্গে জানিয়েছেন আজ থেকে তিনি নিজেই আইনশৃঙ্খলার দিকে নজর রাখবেন, পিছুপা হবেননা কড়া পদক্ষেপ নিতে।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন