নজরবন্দি ব্যুরোঃ নন্দীগ্রামে পুনর্গণনার সম্ভবনা উড়িয়ে রিটার্নিং অফিসারকে সুরক্ষা নির্বাচন কমিশনের। ভোটের ফল ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। রাজ্যে তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস। তবে এবারের নির্বাচনে সবথেকে হাইভোল্টেজ আসন ছিল নন্দীগ্রাম।
আরও পড়ুনঃ আতঙ্কে ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরালেন তৃণমূল মুখপাত্র কুনাল।
যেখানে মুখোমুখি লড়াইয়ে নেমেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। সাপ লুডোর লড়াই চলতে থাকে সকাল থেকেই। কখনও মমতা এগোচ্ছে তো কখন শুভেন্দু। এমন অবস্থায় সন্ধ্যা নাগাদ জানিয়ে দেওয়া হয় ১২০০ ভোটে জিতেছে মমতা। একটু পরেই নাটকীয় মোড়। কিছুক্ষন পর গননা করে জানানো হয় মমতা নয় জিতেছে শুভেন্দু।
এরপরেই বিতর্ক চরমে ওঠে। মমতা সাংবাদিক সম্মেলন করে বলেন কারচুপি হয়েছে ভোট গণনায়। উপরন্ত রিটার্নিং অফিসারের একটি ভয়েস চালান তিনি। যেখানে বলতে শোনা যায় তাঁকে মেরে ফেলা হতে পারে যদি তিনি পুনরায় গণনার নির্দেশ দেন। তবে সব জল্পনা কাটিয়ে আজ কমিশন নির্দেশ দিল কোনও পুনর্গণনা হবে না। এবং ওই অফিসারকে সুরক্ষা দেওয়ার নির্দেশ দিল কমিশন।
নন্দীগ্রামে পুনর্গণনার সম্ভবনা উড়িয়ে রিটার্নিং অফিসারকে সুরক্ষা নির্বাচন কমিশনের। যদিও এই নিয়ে দুই দলের পক্ষ থেকে এখনও অব্দি কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন দেখার এই নিয়ে তৃণমূল ও বিজেপি কি নির্দেশ দেন।



