Mamata Banerjee: বাঁ পায়ের হাঁটুতে জল জমেছে, যাবেন হাসপাতালে, আজই কি মুখ্যমন্ত্রীর অস্ত্রোপচার?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: হেলিকপ্টার দুর্যোগের কারণে পায়ে, কোমরে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় এসএসকেএম হাসপাতালে এমআরআই করা হয়। চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই রয়েছেন। নিয়মিত ফিজিওথেরাপি চলছে। তবে তাঁর বাঁ পায়ের চোট গুরুতর বলেই জানা গিয়েছে। আজ মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। তবে কি আজই অস্ত্রোপচার হবে তাঁর?

আরও পড়ুন: হেলিকপ্টার দুর্যোগে মুখ্যমন্ত্রীর পায়ের চোট গুরুতর, হতে পারে অস্ত্রোপচার

সূত্র মারফত জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ পায়ে চোট আছে। হাঁটুতে জল জমেছে। আজ, বৃহস্পতিবার হাসপাতালে যাবেন। টানা এক সপ্তাহ ধরে বাড়িতেই ফিজিওথেরাপি চলেছে। এখন শারীরিক অবস্থা স্থিতিশীল। যদিও ছোট অস্ত্রোপচারটি প্রয়োজন। চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই রয়েছেন মুখ্যমন্ত্রী। প্রচারেও অংশ নিচ্ছন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসার জন্য পাঁচ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড তৈরি হয়েছে। দুজন চিকিৎসক গোটা বিষয়টি খতিয়ে দেখবেন। এছাড়া, অর্থোপেডিকের বিভাগীয় প্রধান-সহ দুই চিকিৎসক থাকতে পারেন।

বাঁ পায়ের হাঁটুতে জল জমেছে, যাবেন হাসপাতালে, আজই কি মুখ্যমন্ত্রীর অস্ত্রোপচার?

পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে গতমাসে উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই একটি সভা শেষ করে রে হেলিকপ্টারে বাগডোগরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। মাঝপথেই প্রবল বৃষ্টির কবলে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার। এরপরই জরুরি অবতরণ করা হয় সেবক এয়ারবেসে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও পায়ে ও কোমরে চোট পান। জানা গিয়েছিল, হাঁটুর লিগামেন্ট এবং বাঁদিকের হিপ জয়েন্টের লিগামেন্টে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্ঘটনার পর পঞ্চায়েতের প্রচার কর্মসূচি মাঝপথে থামিয়েই কলকাতায় ফিরে আসেন তৃণমূল সুপ্রিমো।

বাঁ পায়ের হাঁটুতে জল জমেছে, যাবেন হাসপাতালে, আজই কি মুখ্যমন্ত্রীর অস্ত্রোপচার?

পঞ্চায়েত ভোটের মুখেই চোটের কারণে কোনও কর্মসূচিতে সশরীরে যোগ দিতে পারেননি। যদিও এরইমধ্যে ভার্চুয়ালি সভায় যোগ দিয়েছেন। গত সোমবার বীরভূমের দুবরাজপুরের সভায় ভার্চুয়ালি যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, “আমি এমনি ঠিক আছি। কিন্তু আমার কোমরে এবং পায়ে চোট আছে। আর ৩০ সেকেন্ড হলেই হেলিকপ্টারটা ক্র্যাশ করে যেত। যে মানুষটা ৩০ সেকেন্ডে মরে যেতে পারত, তার সম্পর্কেও উল্টোপাল্টা বলে বেড়াচ্ছে, অপপ্রচার করছে। আমি জনগণের কাছে এর বিচার চাইব।” মুখ্যমন্ত্রীর চোট নিয়েই বিরোধী মহল থেকে নানা কটাক্ষ শোনা গিয়েছে। তাদের উদ্দেশেই মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দিয়েছেন বলে অনুমান ওয়াকিবহাল মহলের।

বাঁ পায়ের হাঁটুতে জল জমেছে, যাবেন হাসপাতালে, আজই কি মুখ্যমন্ত্রীর অস্ত্রোপচার?

বাঁ পায়ের হাঁটুতে জল জমেছে, যাবেন হাসপাতালে, আজই কি মুখ্যমন্ত্রীর অস্ত্রোপচার?
বাঁ পায়ের হাঁটুতে জল জমেছে, যাবেন হাসপাতালে, আজই কি মুখ্যমন্ত্রীর অস্ত্রোপচার?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন