হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে ছুটি ঘোষণা, BJP-CPIM কে একযোগে আক্রমণ মমতার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে ছুটি ঘোষণা, BJP-CPIM কে একযোগে আক্রমণ মমতার। মঙ্গলবার রানিগঞ্জের পর আজ বনগাঁর গোপালনগরে জনসভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মতুয়া ভোট ১০০ শতাংশ নিশ্চিত করতেই মুখ্যমন্ত্রীর এই সভা বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এদিন মমতা বলেন, “৩০ বছর ধরে বড়মার চিকিৎসা আমি করিয়েছি। ওপারে বাংলাদেশ এপারে ভারতবর্ষ। এটা আপনাদের বাড়ি। সিএএ(CAA) করে প্রতারণার চেষ্টা করছে। হরিচাদ গুরুচাদ বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয়ে গেছে। মতুয়াদের উন্নয়নে ১০ কোটি টাকা দেওয়া হয়েছে। কথা দিয়ে কথা রাখি।”

আরও পড়ুনঃ শীত নেই তবে কুয়াশায় ঢেকেছে সর্বস্ব, ব্যাহত যানচলাচল

এদিন সিপিআইএম এবং বিজেপি কে একযোগে আক্রমণ শানান মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেন, “সিপিএমের হার্মাদ এখন বিজেপির ওস্তাদ! গায়ের জোরে ৩ টে কৃষি আইন করেছে। কৃষকরা যা তৈরি করে তা মজুতদারিরা কেড়ে নিয়ে যাবে। আমরা চাষিদের সাহায্য করতাম। কেন্দ্র তাদের আইনে কৃষকদের ফসল সব মজুত করবে। আগামি দিনে বিনা পয়সায় খাদ্য দেব, এটা আমার প্রতিশ্রুতি। জব্বর মিথ্যা কথা বলা সরকার বিজেপি সরকার। আর কৃষকবন্ধু সরকার তৃণমূল।”

হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে ছুটি ঘোষণা। এদিন মমতা বলেন, “এখন সিপিএমের হার্মাদরা বিজেপির সঙ্গ দিচ্ছে, সিপিএমের অত্যাচার দেখেননি? একটা লোকের কোনও উপকার করেছে? বিজেপির কাজই এটা, এখানে এসে বলবে বাংলাকে গুজরাত বানিয়ে দেবে। বিজেপি যতই বলুক, এনআরসি করতে দেব না, দেব না। এক বার যদি এনআরসি চালু  হয়, তা হলে কিন্তু সব নথি চাইবে।” পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন মতুয়াদের সম্মানে ছুটি ঘোষণা করেন হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে।

কলকাতার পাশাপাশি ভোটের আগে নজরে এবার জেলার আসন। মঙ্গলবার রানিগঞ্জের পর আজ বনগাঁর গোপালনগরে জনসভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনে তৃণমূলের কাছ থেকে মতুয়া অধ্যুসিত বনগাঁর এই আসনটি ছিনিয়ে নিয়েছিল বিজেপি। মতুয়া ভোটের একটা বড় অংশ হারিয়ে এই আসনটিতে অনেকটাই পিছিয়ে পড়ে তৃণমূল। ২১ এর বিধানসভা জিততে যেনতেন প্রকারে ফের শাসনে আসতে মরিয়া মমতা। তাই গোপালনগরে মুখ্যমন্ত্রীর জনসভা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহালরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন