শীত নেই তবে কুয়াশায় ঢেকেছে সর্বস্ব, ব্যাহত যানচলাচল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শীত নেই তবে কুয়াশায় ঢেকেছে সর্বস্ব, শীতের দেখা নেই ।তবে গত দুদিন ধরেই কুয়াশার চাদরে ঢেকেছে দক্ষিণবঙ্গ। আগামী কয়েকদিন থাকবে এই দাপট। সকালের দিকে শীতের আমেজ বজায় থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রাও। আগামী কয়েকদিনে তাপমাত্রা নামার কোনো লক্ষণ নেই।

আরও পড়ুনঃ ধর্মীয় স্বাধীনতার অভাব রয়েছে ১০ দেশে, তালিকা প্রকাশ মার্কিন যুক্তরাষ্ট্রের।

আবহাওয়া সূত্রে খবর, আগামী ১৫ ডিসেম্বরের পর নামতে পারে তাপমাত্রার পারদ। কলকাতায় আজ সকালে তাপমাত্রা ছিল ,১৭.৬ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে ২ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি নীচে ছিল এবং জলীয় বাস্পের সর্বোচ্চ পরিমান ৯৬%। বঙ্গপোসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণবর্ত।

এর কারণে প্রচুর জলীয় বাস্প ঢুকছে রাজ্যে। রাতের তাপমাত্রা স্বাভাবিকএর উপরে থাকায় সকাল থেকেই কুয়াশা। আগামী ৪৮ ঘন্টাতে দাপট থাকবে কুয়াশার। শুক্রবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে শুক্রবার। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা আটকে যাচ্ছে উত্তুরে হওয়া।

শীত নেই তবে কুয়াশায় ঢেকেছে সর্বস্ব, ঝাড়খন্ড,বিহার,পশ্চিমবঙ্গে আগামী দুদিনে কুয়াশার দাপট চলবে এমনটাই আবহাওয়া সূত্রে খবর। এদিনের কুয়াশারয় দমদম ও ডায়মন্ডহারবারের বেশকিছু এলাকায় দৃশ্যমান্যতা ১০০ থেকে ২০০ মিটারে নেমে যায়। এই পরিস্থিতিতে ব্যাহত ট্রেন,বিমান,ফেরিচলাচল পরিষেবা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত