নজরবন্দি ব্যুরোঃ ধর্মীয় স্বাধীনতার অভাব রয়েছে ১০ দেশে, সম্প্রতি আমেরিকার তরফ থেকে ধর্মীয় স্বাধীনতার অভাব রয়েছে এমন কিছু দেশের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। বিশেষ উদ্বেগজনক দেশ হিসেবে ১০টি দেশের মধ্যে সবার প্রথমেই রয়েছে চীন ও পাকিস্তানের নাম। মার্কিন বিদেশসচিব মাইক পাম্পে জানিয়েছেন, “এই দেশগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র।”
আরও পড়ুনঃ ফের উত্তপ্ত কাশ্মীর,পুলওয়ামায় গুলির লড়াইয়ে খতম দুই জেহাদি


ধর্মীয় স্বাধীনতার অভাব রয়েছে বেশ কিছু দেশে, এমন কিছু দেশকে চিহ্নিত করা হয়েছে বিশেষ উদ্বেগজনক দেশ হিসেবে। চীন ও পাকিস্তান ছাড়াও এই তালিকায় রয়েছে এরিটরিয়া, মায়ানমার, ইরান, উত্তর কোরিয়া, সৌদি আরব, নাইজেরিয়া, তুর্কেমেনিস্তান, ও তাজাকিস্তান। পম্পে জানান, এই সমস্ত দেশের মানুসেরা নিজেদের ইচ্ছামতো ধর্মচর্চা করতে পারেন না। এর বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে নানা রকম বাধার সৃষ্টি হয়।
ধর্মীয় স্বাধীনতার অভাব রয়েছে ১০ দেশে, জানা গিয়েছে, নিজেদের কূটনৈতিক স্বার্থের কথা ভেবে আমেরিকা এতদিন এই দেশগুলির বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করেনি।কিউবা, কোমোরাস, রাশিয়া ও নিকারাগুয়াকে বিশেষ তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। এই দেশগুলির ধর্মীয় স্বাধীনতার উপর মারাত্মক আঘাত এলেও সেখানকার সরকার এই বিষয়ে কিছুই করেননি বলেও অভিযোগ উঠেছে।







